এক্সপ্লোর

যারা ওই শব্দ বলত, তাদের মেসেজ করব! বললেন ডারেন সামি

কয়েকদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ডারেন সামি জানিয়েছিলেন যে, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হতে হয়েছিল। এবার যাঁরা তাঁকে এ ধরনের অবমাননাকর মন্তব্য করেছিলেন, তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁকে ‘কালু’ নামে ডাকা হয়েছিল বলে জানা গিয়েছে।

অ্যান্টিগা: কয়েকদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ডারেন সামি জানিয়েছিলেন যে, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হতে হয়েছিল। এবার যাঁরা তাঁকে এ ধরনের অবমাননাকর মন্তব্য করেছিলেন, তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁকে ‘কালু’ নামে ডাকা হয়েছিল বলে জানা গিয়েছে। গত সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে সামি তাঁর ও শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরারা সম্পর্কে সানরাইজার্সের ড্রেসিংরুমে ব্যবহৃত শব্দের অর্থ জানতে পারার পর নিজের অনুভূতির কথা জানিয়েছেন। ওই ভিডিও পোস্ট করে সামি বলেছেন, আমি সারা বিশ্বেই খেলেছে এবং বহু মানুষের ভালোবাসা পেয়েছি। যেখানেই খেলেছি, সেখানকার ড্রেসিংরুমের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়েছি।  এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি একটা নির্দিষ্ট শব্দের অর্থ জানার পর ক্ষুব্ধ হই। তা খুবই অবমাননাকর। সঙ্গে সঙ্গেই মনে পড়ে যায়, সানরাইজার্সে খেলার সময় আমাকে এই শব্দ বলা হত, যা কৃষ্ণাঙ্গদের সম্পর্কে অবমাননাকর। ২০১৩ ও ২০১৪-তে সানরাইজার্সের হয়ে খেলেছিলেন যে সামি। তাঁর কথায়, যে সময় তাঁকে ওই শব্দে ডাকা হত, তিনি তার মানে জানতেন না। আর ওই নামে তাঁকে ডাকার পর সহ খেলোয়াড়রা হাসিহাসি করতেন। সামি বলেছেন, আমি ওইসব ব্যক্তিকে মেসেজ করব, জানতে পারবে তোমরা কারা। সামি বলেছেন, তখন সেই কথার মানে তিনি জানতেন না। কিন্তু এখন বুঝেছেন, তা অবমাননাকর। সামি বলেছেন, সানরাইজার্সের ড্রেসিংরুমে প্রচুর ভালো স্মৃতি রয়েছে। তাই যারা ওই শব্দ ব্যবহার করত, তারা তা নিয়ে ভাবুক।একটু কথাবার্তা হয়ে যাক। আর যদি এটা খারাপ অর্থে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে আমি খুবই হতাশ হব। যদিও সামির সানরাইজার্সে ইরফান পঠান, বেণুগোপাল রাও ও পার্থিব পটেলের মতো সহ খেলোয়াড়রা বলেছেন, ক্যারিবিয়ান অলরাউন্ডার সম্পর্কে এ ধরনের কোনও শব্দ ব্যবহার নিয়ে তাঁদের কিছুই জানা নেই। ইরফান বলেছেন, ২০১৪-তে আমি সামির সঙ্গেই ছিলাম। আমার মনে হয়, এমনটা সত্যি হলে বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা হত। কাজেই এ ব্যাপারে আমার কিছুই জানা নেই। কারণ, বৃহত্তরভাবে এ ব্যাপারে কোনও আলোচনাই হয়নি। তবে এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। কারণ,  ঘরোয়া ক্রিকেটে এ ধরনের ঘটনা দেখেছি। উল্লেখ্য, সামি আমেরিকায় সম্প্রতি এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে চলতি বিক্ষোভের সরব সমর্থক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
FIFA World Cup: স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা? বিতর্কের মধ্যে মুখ খুললেন ফুটবলারের বাবা
স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা? বিতর্কের মধ্যে মুখ খুললেন ফুটবলারের বাবা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Online Jewellery Shopping : অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
TMC Leader Arrested: একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Embed widget