এক্সপ্লোর

Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে

Assam Flood : এই মৃত্যুর ঘটনাগুলির ফলে রাজ্যে এবার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১

মঙ্গলবার বন্যা পরিস্থিতির আরও অবনতি হল অসমে। আরও ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। রাজ্যের ১৬টি জেলায় ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। অসম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের গভীর রাতের এক বুলেটিন অনুযায়ী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে, এছাড়া চরাইদেওতে পাঁচজন, গোলাঘাটে দু'জন এবং জোরহাটে একজনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ঘটনাগুলির ফলে রাজ্যে এবার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে, ত্রাণ ও উদ্ধারকাজ পর্যালোচনা করতে তিনি বুধবার থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে পরিদর্শন করবেন।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, 'উপরের অংশে অতিবর্ষণজনিত কারণে সৃষ্ট অসমের বন্যা আমাদের জনগণের জন্য চরম দুর্ভোগ বয়ে এনেছে। ত্রাণ কার্যক্রমের পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল আমি চরাইদেও, নাজিরা, শিবসাগর, সোনারি, জোরহাট ও তেওক এলাকার বন্যাদুর্গত অঞ্চল এবং ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করব।' উদালগুড়ি, নগাঁও, চরাইদেও, কামরূপ (মেট্রো), জোরহাট, তিনসুকিয়া, কার্বি আংলং, লখিমপুর ও শিবসাগর জেলাগুলি এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুলেটিনে জানানো হয়েছে যে, ৪৪টি রেভিনিউ সার্কেল বা প্রশাসনিক এলাকার ৮৭২টি গ্রাম এখনও প্লাবিত অবস্থায় রয়েছে। এতে আরও বলা হয়, শিবসাগরে মোট ৩,৫৯,৫৩৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপরই রয়েছে জোরহাট (৮৭,৬৬২ জন) ও চরাইদেও (৭২,৬৪৬ জন) জেলা। বর্তমানে ৭১টি ত্রাণ শিবিরে ১২,২৮৪ জন বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন এবং ২০২টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু রয়েছে। শিবসাগর জেলার শিবসাগর শহর ও নাংলামুরাঘাটে দিকৌ ও দিশাং নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।নেমাতিঘাটে ব্রহ্মপুত্র, খোওয়াং-এ বুড়িদিহিং এবং গোলাঘাট ও নুমালিগড়ে ধানসিরি (দক্ষিণ) নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন যে, বিমান বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), এসডিআরএফ এবং দমকল ও জরুরি পরিষেবা-সহ একাধিক সংস্থা ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে। রেললাইনে বন্যার জল উঠে যাওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে বলেও তাঁরা জানিয়েছেন।

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (এনএফআর) মুখ্য জনসংযোগ আধিকারিক কাপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন যে, শিবসাগর জেলার সিমালুগুরি শহর ও এর আশেপাশের এলাকায় ভয়াবহ বন্যার কারণে সিমালুগুরি-নামটিয়ালি এবং সিমালুগুরি-সেলেংহাট রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। এনএফআর বেশ কয়েকটি ট্রেন বাতিল, সেগুলোর যাত্রাপথ পরিবর্তন বা যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে এবং আটকে পড়া যাত্রীদের সহায়তার জন্য অতিরিক্ত বিশেষ ট্রেন চালাচ্ছে।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
Advertisement

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget