এক্সপ্লোর

ধারাবাহিকতার অভাবেই ভারতের বিরুদ্ধে হারতে হল, বলছেন স্মিথ

নাগপুর: ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে লজ্জাজনক হারের জন্য ধারাবাহিকতার অভাবকেই দায়ী করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে হারের পর তিনি বলেছেন, ‘গোটা সিরিজেই আমরা ধারাবাহিকতা দেখাতে পারিনি। মাঝেমধ্যে দেখিয়েছি, আমরাও ভাল খেলতে পারি। কিন্তু নিয়মিত উইকেট হারানোর ফলেই লড়াই করতে পারিনি। টপ অর্ডারের প্রথম চারজন ব্যাটসম্যানের দায়িত্ব নেওয়া উচিত ছিল। কিন্তু তারা সেটা করতে পারেনি। বেঙ্গালুরুতে সিরিজের চতুর্থ ম্যাচ সহ দু’টি ম্যাচে টপ অর্ডার ভাল পারফরম্যান্স দেখিয়েছিল। কিন্তু সেই ধারাবাহিকতার অভাবের ফলে ভুগতে হয়েছে।’ ধারাবাহিকতার অভাবের পাশাপাশি পাঁচ ম্যাচের সিরিজের চারটিতেই হারের জন্য ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখাতে না পারার কথাও উল্লেখ করেছেন স্মিথ। তিনি বলেছেন, ‘দ্বিতীয় ম্যাচের পরে আমরা স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিংয়ের কৌশল নিয়ে আলোচনা করেছিলাম। জমিতে শট খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। দু’টি ম্যাচে আমরা সেটা করতে পেরেছিলাম। কিন্তু পঞ্চম ম্যাচে বিরাট কোহলি দারুণ ফিল্ডিং সাজিয়ে আমাদের শট খেলা আটকে দেয়। আমরা এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারিনি। গ্যাপ খুঁজে নেওয়ার চেষ্টা করা উচিত ছিল। কিন্তু আমরা সেটা করতে পারিনি।’ পঞ্চম ম্যাচে হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকেও দায়ী করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তাঁর মতে, ২৪২ রান জয়ের জন্য যথেষ্ট ছিল না। দ্রুত উইকেট নিতে পারলে জয়ের সুযোগ থাকত। কিন্তু রোহিত শর্মা দারুণ পারফরম্যান্স দেখিয়ে ভারতকে জিতিয়েছেন। এই হারের পর দলে কয়েকটি পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন স্মিথ। তিনি নিজের পারফরম্যান্স নিয়েও খুশি নন।

সেরা শিরোনাম

IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান লড়াই, ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ১৪৯/৪
ইনদওরে টানটান লড়াই, ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ১৪৯/৪
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget