এক্সপ্লোর

IND Vs AFG, Match Highlights: শিবমের ব্যাটে ঝড়, আফগানিস্তানকে হেলায় ৬ উইকেটে হারাল ভারত

IND Vs AFG 1st T20: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাঁড়াতেই পারলেন না আফগানরা। মোহালিতে ১৫ বল বাকি থাকতে কার্যত একপেশেভাবে আফগানিস্তানকে হারাল ভারত।

মোহালি: টি-টোয়েন্টি ফর্ম্যাটে তাঁরা বিশ্বের তাবড় দলকেও চাপে ফেলে দেন। অঘটন ঘটান। তাঁদের দলের একাধিক ক্রিকেটার বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে দাপটের সঙ্গে খেলে বেড়াচ্ছেন। তবে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাঁড়াতেই পারলেন না আফগানরা (IND vs AFG)। মোহালিতে ১৫ বল বাকি থাকতে কার্যত একপেশেভাবে আফগানিস্তানকে হারাল ভারত। ৬ উইকেটে।

ভারতের যে জয় দলগত পারফরম্যান্সের ফসল। প্রথমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং। তারপর ব্যাটারদের সাবলীল ব্যাটিং। শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে অধিনায়ক রোহিত শর্মার শুরুতেই রান আউটের ধাক্কা তাই কাবু করতে পারল না টিম ইন্ডিয়াকে।

লক্ষ্য ১৫৯ রানের। আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিরলেন রোহিত। কোনও রান না করে। মিড অফে বল মেরেই রান নিতে দৌড়েছিলেন। অপর প্রান্তে থাকা শুভমন দেখলেনই না। আউট হয়ে মেজাও হারালেন রোহিত। মাঠেই সতীর্থকে দুষলেন।

তবে গিল (২৩), তিলক বর্মা (২৬), জিতেশ শর্মারা (৩১) দলকে চাপে পড়তে দেননি। যদিও ব্যাটিংয়ে সবচেয়ে বেশি নজর কাড়লেন শিবম দুবে। চেন্নাই সুপার কিংসের হয়ে গত আইপিএলে যাঁর নবজন্ম হয়েছিল। বৃহস্পতিবার বল হাতে নিয়েছিলেন এক উইকেট। পরে ব্যাট করতে নেমে ৪০ বলে ৬০ রানে অপরাজিত রইলেন। ৯ বলে ১৬ রান করে অপরাজিত রইলেন রিঙ্কু সিংহ।

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। এখন থেকেই বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দেশ। পিছিয়ে নেই ভারতও। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শক্তি-দুর্বলতা জরিপ করে নিতে ভারতের হাতে পড়ে রয়েছে তিনটিমাত্র আন্তর্জাতিক ম্যাচ। তাই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাড়তি গুরুত্ব পাচ্ছে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে। 

আর সেই সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১৫৮/৫ স্কোরে আটকে রাখল ভারত। একমাত্র মহম্মদ নবি ছাড়া আর কোনও আফগান ব্যাটারই ভারতীয় বোলারদের বিব্রত করতে পারেননি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২৭ বলে ৪২ রান করেন নবি। ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট মুকেশ কুমার ও অক্ষর পটেলের। শিবম দুবে নিয়েছেন এক উইকেট।

আরও পড়ুন: ৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরা ভুবনেশ্বরই কাঁটা বাংলার, অভিষেকের অপেক্ষায় সূরজ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget