এক্সপ্লোর

BEN vs UP Preview: ৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরা ভুবনেশ্বরই কাঁটা বাংলার, অভিষেকের অপেক্ষায় সূরজ

Ranji Trophy: বাংলা দলে আরও একটি জায়গা নিয়ে খচখচানি রয়েছে। আর সেটা হল বাঁহাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিক।

সন্দীপ সরকার, কলকাতা: কনকনে ঠান্ডা। সঙ্গে কুয়াশার চাদর। সময়ে ম্যাচ শুরু করা নিয়েই রয়েছে প্রশ্নচিহ্ন। 

সেই সঙ্গে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচে সবুজ আভা। পেস বোলারদের স্বর্গরাজ্য হয়ে দাঁড়াতে পারে বাইশ গজ। দোসর পরিবেশ ও পরিস্থিতি। আর সেই মঞ্চেই দীর্ঘ ৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে মাঠে ফিরছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। বাংলার (BEN vs UP) বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে তিনিই উত্তর প্রদেশের জোরে বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন। যা চিন্তায় রাখছে বাংলা শিবিরকে।

প্রথম ম্যাচে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট নিয়ে ফিরতে হয়েছে বাংলাকে। প্রথম ইনিংসের লিড হজম করতে হয়েছিল মনোজ তিওয়ারিদের (Manoj Tiwary)। ম্য়াচ শেষ হয়েছিল অমীমাংসিতভাবে। উত্তর প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির এলিট বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলা পাচ্ছে না আকাশ দীপকে। ভারতীয় এ দলে রয়েছেন ডানহাতি পেসার। তাঁর পরিবর্তে রঞ্জি ট্রফিতে অভিষেক হবে পেসার সূরজ সিন্ধু জয়সওয়ালের। বাংলার অনূর্ধ্ব ২৩ দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছেন। এবার সিনিয়র দলে সুযোগ পেয়েছিলেন। উত্তর প্রদেশের বিরুদ্ধে তাঁর রঞ্জি অভিষেক হতে চলেছে।

বাংলার কোচ সৌরাশিস লাহিড়ী কানপুর থেকে মোবাইল ফোনে বলছেন, 'সূরজ বাংলার অনূর্ধ্ব ২৩ দলের হয়ে যথেষ্ট নজরকাড়া বোলিং করেছে। সবচেয়ে বড় কথা, ওর ব্যাটের হাতও ভাল। লোয়ার মিডল অর্ডারে প্রয়োজনীয় কিছু রান করে দিতে পারে।'

বাংলা দলে আরও একটি জায়গা নিয়ে খচখচানি রয়েছে। আর সেটা হল বাঁহাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিক। প্রদীপ্ত অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে বল হাতে বলার মতো কিছু করেননি। ব্যাটের হাত ভাল বলে তাঁকে খেলানো হচ্ছিল। কিন্তু বাংলা শিবির চাইছে বল হাতে উইকেট তোলার মুন্সিয়ানা রয়েছে, এরকম কাউকে খেলাতে। আর সেই কারণে প্রদীপ্তকে বসিয়ে অঙ্কিত মিশ্রকে খেলানোর সম্ভাবনা নিয়ে কাটাছেঁড়া চলছে। শুক্রবার ম্যাচের দিন সকালে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উত্তর প্রদেশকে প্রতিপক্ষ হিসাবে যথেষ্ট সমীহ করছে বাংলা। সে যতই রিঙ্কু সিংহ ও কুলদীপ যাদব এই ম্যাচে না খেলুন। সৌরাশিস বলছেন, 'ওদের পেস বোলিং আক্রমণ বেশ ভাল। ভুবি তো আছেই, সঙ্গে যশ দয়াল, অঙ্কিত রাজপুত, সৌরভ কুমার। দারুণ বোলিং বিভাগ।' যোগ করছেন, 'টসটাও ফ্যাক্টর হবে। টস জিতে আগে ফিল্ডিং করলে সুবিধে পাওয়া যাবে।'

সকালের দিকে কুয়াশার এমন দাপট থাকছে যে, শুক্রবার সময়ে ম্যাচ শুরু করা নিয়ে সংশয় রয়েছে। আর স্যাঁতস্যাঁতে পিচের ফায়দা তুলে শুরুতেই প্রতিপক্ষ ব্যাটিংয়ের ভিত নাড়িয়ে দেওয়াই হতে চলেছে এই ম্যাচের একমাত্র কৌশল।

আরও পড়ুন: ৫১ পূর্ণ করলেন দ্রাবিড়, জন্মদিনে দ্য ওয়ালের কেরিয়ারের ৯ কোহিনূর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget