এক্সপ্লোর

IND Vs AUS, Innings Highlights: ইংলিশের ঝোড়ো সেঞ্চুরি, স্মিথের হাফ সেঞ্চুরি, প্রথম টি-টোয়েন্টি জিততে ভারতের লক্ষ্য ২০৯

IND vs AUS, 1st T20 Update: এদিন প্রথম ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ২০৮ রান তুলে ফেলল অজিরা। নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন জশ ইংলিশ।

বিশাখাপত্তনম: এখনও ক্ষত টাটকা। সবেমাত্র ৪ দিন কেটেছে। ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) ফাইনালে অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় দলের (Indian Cricket Team)। এরইমধ্যে এবার টি-টোয়েন্টি (T20 Series) সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে পড়েছে ভারত-অস্ট্রেলিয়া। এদিন প্রথম ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ২০৮ রান তুলে ফেলল অজিরা। নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন জশ ইংলিশ। অর্ধশতরান হাঁকালেন স্টিভ স্মিথ। ভারতীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও প্রসিদ্ধ কৃষ্ণ। 

এদিন প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব। রোহিত, হার্দিকের অনুপস্থিতিতে তাঁর কাঁধেই চলতি সিরিজের পাঁচ ম্যাচে নেতৃত্বের দায়ভার। এদিন অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন স্টিভ স্মিথ ও ম্য়াথু শর্ট। শুরু থেকেই মারমুখি মেজাজে ব্যাটিং করছিলেন ২ ব্যাটারই। বিশ্বকাপের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্মিথ। তবে শর্ট ছিলেন সিরিজে নবাগত। তবে ১৩ রান করে রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়ে ফিরে যান শর্ট। এরপর ইংলিশ এসে জুটি বাঁধেন স্মিথের সঙ্গে। বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও চার, পাঁচের ওপরে ব্যাট করার সুযোগ পাচ্ছিলেন না। এদিন তিন নম্বরে নেমে নিজের জাত চেনালেন। ক্রিকেটীয় শটই নয় শুধু, আনঅথ্রোডক্স কিছু শট হাঁকালেন, যা দেখে বাহবা দিলেন সূর্যকুমার যাদবও। শেষ পর্যন্ত ১১টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকিয়ে ৫০ বলে ১১০ রান করে আউট হন ইংলিশ। তবে তার আগে স্মিথ অর্ধশতরান হাঁকিয়ে ফেলে রান আউট হয়ে। তিনি ৫২ রানের ইনিংস খেলেন। স্মিথ ও ইংলিশের জুটি ১৩০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এই দুজন ফিরে যাওয়ার পর টিম ডেভিড ও মার্কাস স্টোইনিস মিলে দলের স্কোর দুশোর গণ্ডি পার করে দেন। ডেভিড ১৯ ও স্টোইনিস ৭ রান করে আউট হন।

বিশ্বকাপের ধাক্কা এখনও না কাটা ক্রিকেটপ্রেমীরা কতটা এই ম্যাচে আগ্রহ দেখান, সেদিকেও থাকবে নজর। ক্রিকেটভক্তদের অনেকেই অবশ্য বদলার মঞ্চে ভারতীয় দলের পারফরম্যান্স দেখার দিকে নজর রাখবেন। ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন সূর্যকুমার যাদব। ভারতীয় দলে রয়েছেন রিঙ্কু সিংহ, রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, ইশান কিষাণের মতো ক্রিকেটাররা। দলে থাকা বেশিরভাগ ক্রিকেটাররাই কিছুদিন আগে এশিয়ান গেমসের মঞ্চ থেকে দেশকে সোনা জিতিয়ে ফিরেছেন। সেই স্কোয়াডের মতোই এবারও দলের কোচিং দায়িত্ব সামলাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget