এক্সপ্লোর

IND Vs AUS, Match Highlights: দ্বিতীয় ওয়ান ডে-তে ৯৯ রানে জয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে নিল রাহুল ব্রিগেড

IND Vs AUS: তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। এই ম্যাচ জিতলেই সিরিজ পাকা ছিল। এদিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রাহুল বাহিনী হারিয়ে দিল অজিদের।

ইন্দোর: বিশ্বকাপের আগে শেষ ওয়ান ডে সিরিজ (ODI Series) জিতে নিল ভারতীয় দল (Indian Cricket Team)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯৯ রানে অজিদের হারিয়ে দিল কে এল রাহুলের নেতৃত্বাধীন ভারত। বল হাতে ৩টি করে উইকেট তুলে নিলেন ভারতের স্পিন জুটি অশ্বিন-জাডেজা। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে এই নিয়ে ৭টি ওয়ান ডে ম্য়াচ জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। 

লক্ষ্য ছিল ৪০০। রান তাড়া করতে নেমে দ্রুত ম্যাথু শর্ট ও স্টিভ স্মিথের উইকেট হারায় অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক তো কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন মিলে দলের স্কোর সচল রাখার চেষ্টা করেন। ৯ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে যখন ৫৬ রান। তখন ফের বৃষ্টি নামে। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। ফের যখন খেলা শুরু হয়, তখন পরিবর্তিত পরিস্থিতিতে ৩৩ ওভারে ৩১৭ রান লক্ষ্যমাত্রা দাঁড়ায় অস্ট্রেলিয়ার জন্য। তবে ২১৭ রানের বেশি এগােতে পারেনি অস্ট্রেলিয়ার ইনিংস। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ না পেলেও নিজের জাত আরও একবার চেনালেন অশ্বিন। এদিন ৭ ওভারে ৪১ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন তিনি। জাডেজা ৫.২ ওভারে ৪২ রান দিয়ে ২ উইকেট নেন। অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ারনার ৫৩ রান করেন। সিন অ্য়াবট লোয়ার অর্ডারে নেমে ৫৪ রানের ইনিংস খেলেন। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্যাট কামিন্স এদিন না খেলায় স্মিথের ঘাড়ে নেতৃত্বের দায়িত্ব বর্তেছিল। তবে তাঁর বোলাররা একদমই অধিনায়কের আস্থা অর্জন করতে পারলেন না। রুতুরাজকে মাত্র ৮ রানের মধ্যে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন হ্যাজেলউড। যদিও এরপর বাকিটা পুরোটাই ভারতের দখলে। তিন নম্বরে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। তিনি গিলের সঙ্গে জুটি বেঁধে দুশো রানের পার্টনারশিপ গড়েন। শুভমন ৯৭ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে শ্রেয়স ৯০ বলে ১০৫ রান করেন ১১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়ে। দুজনে ফিরে যাওয়ার পর খেলার হাল ধরে কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। রাহুল ৩৮ বলে ৫২ রান করে আউট হন। ৩টি বাউন্ডারি ও সমসংখ্যক ছক্কা হাঁকান। তবে শেষের দিকে মারমুখি মেজাজে ব্যাটিং করে নিজের অর্ধশতরান পূরণ করেন সূর্যকুমার যাদব। ওয়ান ডে বিশ্বকাপের আগে টানা ২ ম্যাচে অর্ধশতরান করলেন তিনি। এদিন ৩৭ বলে ৭২ রানে অপরাজিত থাকেন তিনি। ৬টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান সূর্য। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৯৯ রান বোর্ডে তুলতে পারে ভারত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Or Maradona : মেসি না মারাদোনা বিশ্বকাপে কে এগিয়ে ? বাইচুংয়ের উত্তর...
মেসি না মারাদোনা বিশ্বকাপে কে এগিয়ে ? বাইচুংয়ের উত্তর...
Rohit Sharma : লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget