এক্সপ্লোর

IND vs AUS 3rd ODI: শতরান মিস করলেন মার্শ, স্মিথ, লাবুশেন, ওয়ার্নারের অর্ধশতরান, ভারতের সামনে লক্ষ্যমাত্রা ৩৫৩

IND vs AUS 3rd ODI 1st Innings Highlights: অল্পের জন্য নিজের সেঞ্চুরি মিস করেন তিনি। ৭৪ রান করেন স্টিভ স্মিথ ও ৭২ রান করেন মার্নাস লাবুশেন। ডেভিড ওয়ার্নারও ৫৬ রানের ইনিংস খেলেন।

রাজকোট: প্রথম দুটো ম্য়াচ জিতে আগেই সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। আজ তৃতীয় ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় দল। এদিন প্রথমে ব্যাট করতে নেমে তিন অজি ব্যাটার অর্ধশতরানের গণ্ডি পেরােলেন। ৯৬ রান করলেন মিচেল মার্শ। অল্পের জন্য নিজের সেঞ্চুরি মিস করেন তিনি। ৭৪ রান করেন স্টিভ স্মিথ (Steve Smith) ও ৭২ রান করেন মার্নাস লাবুশেন। ডেভিড ওয়ার্নারও ৫৬ রানের ইনিংস খেলেন। ভারতীয় বোলারদের মধ্যে ৩টি উইকেট নেন বুমরা, ২টো উইকেট নেন কুলদীপ ও একটি করে উইকেট নেন বুমরা ও প্রসিদ্ধ। 

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ওপেনিংয়ে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। দুজনেই এদিন শুরু থেকেই মারমুখি মেজাজে ব্য়াটিং শুরু করেন। ওপেনিং জুটিতে ৭৮ রান বোর্ডে তুলে নেন তাঁরা। ৫৬ রানের ইনিংস খেলে আউট হন বাঁহাতি অজি ওপেনার ওয়ার্নার। তবে এরপর স্মিথের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মার্শ। এদিন ৮৪ বলে ৯৬ রানের ইনিংস খেলেন মার্শ। নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান মার্শ। স্মিথ ছন্দে ছিলেন এদিন। তবে ব্যক্তিগত ৭৪ রানের মাথায় সিরাজের বলে লিগেবিফোর হয়ে ফিরতে হয় তাঁকে। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন। ৭২ রানের ইনিংস খেলে লাবুশেন আউট হন বুমরার বলে। নিজের ইনিংসে তিনি ৯টি বাউন্ডারি হাঁকান। লোয়ার অর্ডারে ২২ বলে ১৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন প্যাট কামিন্স। একটি বাউন্ডারি হাঁকান অজি অধিনায়ক। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান বোর্ডে তুলে নেয় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার সামনে এই ম্যাচে হৃত সম্মান কিছুটা অন্তত পুনরুদ্ধারের লড়াই। টানা পাঁচ ওয়ান ডে ম্যাচে হেরেছে তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা তিন ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর ভারতের বিরুদ্ধেও দুটি ম্যাচ হেরেছে। এর আগে ২০২০ সালে একবার টানা পাঁচ ওয়ান ডে হেরেছিল অস্ট্রেলিয়া। কাকতালীয় হলেও, সেবারও তারা দক্ষিণ আফ্রিকার কাছে ৩টি ও ভারতের বিরুদ্ধে ২টি ম্যাচ হেরেছিল। বুধবার রাজকোটে হারলে সেই রেকর্ডও ভেঙে যাবে।

ওয়ান ডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার ইতিহাস বলছে, এর আগে একবারই টানা ৭ ওয়ান ডে হেরেছিল তারা। ২০১৮ সালে। বুধবার রাজকোটে হেরে গেলে টানা ৬ পরাজয়ের লজ্জা হজম করতে হবে অজ়িদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget