এক্সপ্লোর

Ind vs Aus: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তুরুপের তাস হতে পারেন কে? বেছে নিলেন প্রাক্তন কোচ

Team India: আসন্ন টেস্ট সিরিজে বল হাতে ভারতের তুরুপের তাস হতে পারেন মহম্মদ সিরাজ।

মুম্বই: ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দ্বৈরথ মনে করা হয় ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) লড়াইকে। বর্ডার-গাওস্কর (Border Gavaskar Trophy) ট্রফি খেলতে ভারতে পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। ৯ ফেব্রুয়ারি থেকে প্রথম টেস্ট নাগপুরে।

আর আসন্ন টেস্ট সিরিজে বল হাতে ভারতের তুরুপের তাস হতে পারেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। হায়দরাবাদের পেসারের ওপর প্রবল আস্থা ভারতের প্রাক্তন ব্যাটিং কোচের। টেস্ট সিরিজের সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে সঞ্জয় বাঙ্গার বলেছেন, 'দলের বড় তারকা বোলারদের কথা তো সকলেই জানি। কিন্তু আমি মুখিয়ে রয়েছি টেস্ট সিরিজে মহম্মদ সিরাজ কেমন বল করে দেখার জন্য। আসলে টেস্ট ক্রিকেটে ওর বেশিরভাগ সাফল্যই বিদেশের মাটিতে। যেখানে পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে। নতুন ও পুরনো বলে ওর দক্ষতা অসামান্য। ও কি ছাপ ফেলতে পারবে? ও যদি মহম্মদ শামির সঙ্গে ভাল বল করে তাহলে ভারতীয় স্পিনারদের সুবিধা হয়ে যাবে।'

৯ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। মহাগুরুত্বপূর্ণ সিরিজের আগে ভারতীয় স্পিনারদের নিয়ে প্রবল চর্চা। অজি (Australia Cricket Team) ব্যাটাররা রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজাদের বিরুদ্ধে কেমন পারফর্ম করেন, তার ওপর সিরিজের ভাগ্য অনেকটাই নির্ভরশীল। স্পিনের বিরুদ্ধে প্রস্তুতির জন্য অজি নেটে রবিচন্দ্রন অশ্বিনের ডামিকেও হাজির করা হয়েছে। তবে অজি তারকা অ্যালেক্স ক্যারি (Alex Carey) কিন্তু ফাস্ট বোলারদের নিয়েও সতর্ক করছেন।

ক্যারির মতে স্পিন তো বটেই তবে রিভার্স সুইং সহায়ক পরিবেশে ফাস্ট বোলাররাও কিন্তু অজিদের প্রচুর সমস্যায় ফেলতে পারেন। তিনি বলেন, 'আমাদের পাকিস্তান সফরের আগেও স্পিন বোলিং নিয়েই সিংহভাগ চর্চা হচ্ছিল। তবে আমি ব্যক্তিগতভাবে রিভার্স সুইং বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে বিশাল সমস্যার সম্মুখীন হই। আমি এখানে ২০১৮ সালে চারদিনের একটি ম্যাচ (অস্ট্রেলিয়া এ-র হয়ে) খেলেছিলাম। সেই সময়ও স্পিনের বিরুদ্ধে ব্যাটিং করা নিয়েই সকলে কথাবার্তা বলছিল। তবে সবাই ভুলে যাচ্ছে একটু উঁচু-নীচু উইকেটে বল রিভার্স সুইং হলে দুই দলের ফাস্ট বোলাররাই কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই স্পিন এবং ফাস্ট বোলিং, উভয়ের বিরুদ্ধেই প্রস্তুতি করাটা ভীষণ জরুরি।'

এক দশকের বেশি সময় ধরে অজিরা ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে ব্যর্থ হয়েছে। তবে অস্ট্রেলিয়ার কিপার-ব্যাটার ক্যারির মতে এই দলে ভারতীয় পরিস্থিতির সঙ্গে পরিচিত এবং এই পরিস্থিতি খেলতে দক্ষ, এমন অভিজ্ঞ ব্যাটারের অভাব নেই। 'ম্যাচের আগে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি। মাঠে নেমে যাই হোক সেই পরিস্থিতিটা উপভোগ করতে হবে। ধৈর্য্য ধরে পরিস্থিতি সামলাতে হবে। তারপর যা হয় দেখা যাবে।' মত ক্যারির।

আরও পড়ুন: ABP Exclusive: রঞ্জি ট্রফির সেমিফাইনাল 'ঘরের মাঠে' খেলতে পারে বাংলা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
FIFA World Cup Final: আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালপূর্বে অনুশীলনই করতে পারল না স্পেন, তবে ট্রেনিং সারলেন মেসিরা
আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালপূর্বে অনুশীলনই করতে পারল না স্পেন, তবে ট্রেনিং সারলেন মেসিরা
FIFA World Cup 2026: ১০ গোলের থ্রিলারে মেসিকে পিছনে ফেলে এমবাপের বিশ্বরেকর্ড, তাও সাকার সুবাদে তৃতীয় স্থান পেল ইংল্যান্ড
১০ গোলের থ্রিলারে মেসিকে পিছনে ফেলে এমবাপের বিশ্বরেকর্ড, তাও সাকার সুবাদে তৃতীয় স্থান পেল ইংল্যান্ড
Rohit Sharma: রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget