এক্সপ্লোর

India vs Australia, SCG Test: স্মিথের নজিরের দিনে ইতিহাসে শুভমান, জমে উঠেছে তৃতীয় টেস্ট

এদিন ভারতের বিরুদ্ধে শতরানের সুবাদে কেরিয়ারের ২৭ তম টেস্ট সেঞ্চুরি হাঁকান স্মিথ।অপরদিকে, কেরিয়ারের প্রথম টেস্ট অর্ধশতরান হাঁকান শুভমান (৫০)।

সিডনি: সকালটা ছিল অস্ট্রেলিয়ার, তবে দুপুর গড়াতে গড়াতে আধিপত্য কায়েম করে ফেলে ভারত। শেষপর্বে অবশ্য অজিদের জোড়া ধাক্কায় দ্বিতীয় দিনের শেষে জমজমাট তৃতীয় টেস্ট। ২ উইকেটে ৯৬ রানে দ্বিতীয় দিন শুরু করে স্টিভ স্মিথের শতরান (১৩১) ও মার্নাস লাবুশেনের (৯৩) দুরন্ত ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৩৮ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে শুভমান গিলের (৫০) অর্ধশতরানে দিনের শেষে ২ উইকেটে ৯৬ রান তুলেছে ভারত। ক্রিজে রয়েছেন অজিঙ্কা রাহানে (অপরাজিত ৫) ও চেতেশ্বর পূজারা ( অপরাজিত ৯)। ভারত এখনও পিছিয়ে ২৪২ রানে।
অ্যাডিলেড, মেলবোর্নে ব্যর্থ হলেও সিডনিতে ঝলসে উঠল স্টিভ স্মিথের ব্যাট। গত শতকের সেরা টেস্ট ব্যাটসম্যান ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে শতরানের বিচারে ছুঁয়ে ফেলেন বিরাট কোহলিকে। এদিন ভারতের বিরুদ্ধে শতরানের সুবাদে কেরিয়ারের ২৭ তম টেস্ট সেঞ্চুরি হাঁকান তিনি। মার্নাস লাবুশেন (৯৩)-র যোগ্য সঙ্গত পেয়ে দিনের শুরুতে মেজাজে অস্ট্রেলিয়ার ইনিংস টানতে থাকেন স্মিথ। তবে লাবুশেনকে রবীন্দ্র জাদেজা (৪/৬২) ফিরিয়ে দিতেই জাঁকিয়ে বসে ভারত। অন্য কেউ সেভাবে সঙ্গ দিতে না পারলেও কার্যত নিজের দায়িত্বে দলের ইনিংস টানতে থাকেন স্মিথ। জাদেজা ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি চারটি উইকেট নেন। অভিষেককারী নভদীপ সাইনি (২/৬৫) ও জসপ্রীত বুমরাহ (২/৬৬) দুটি করে উইকেট নেন। সবথেকে বেশি উইকেট নেওয়ার পাশাপাশি দুরন্ত থ্রোয়ে স্মিথকে সাজঘরের পথ ধরিয়ে অজি ইনিংসে যবনিকা পতন ঘটান জাদেজা।
জবাবে ব্যাট করতে নেমে সহ অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল জমাটি শুরু করেন। ভালো শুরু করলেও জস হ্যাজেলউডের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে বসেন রোহিত (২৬)। গত ম্যাচে সুযোগ পেয়ে শুভমান অবশ্য ভরসা দেন তাঁর দ্বিতীয় টেস্টেই। অজি আক্রমণের ঝাঁঝ শুষে নিয়ে কেরিয়ারের প্রথম টেস্ট অর্ধশতরান হাঁকান শুভমান (৫০)। যদিও সেই মাত্রায় পৌঁছেই উইকেট খুইয়ে বসেন তিনি। দিনের শেষপর্বে কয়েকটি ওভারে ক্রিজে টিকে থেকে বাকি দিন কাটিয়ে দেন চেতেশ্বর পূজারা ও অধিনায়ক আজিঙ্কা রাহানে। সবমিলিয়ে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে তৈরি হয়ে রইল জমজমাট লড়াইয়ের মঞ্চ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget