এক্সপ্লোর

ছন্দে ফিরতে ঋষভকে পাঠানো হচ্ছে ঘরোয়া ক্রিকেট খেলতে, ইডেনে বিকল্প উইকেটকিপার হিসাবে এলেন ভরত

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন ভরত। ৬৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৮টি সেঞ্চুরি-সহ ৩৯০৯ রান রয়েছে তাঁর। করেছেন ট্রিপল সেঞ্চুরিও

কলকাতা: একসময় তাঁকে সীমিত ওভারের ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির উত্তরসূরি ভাবা হচ্ছিল। এমনকী, ঋদ্ধিমান সাহা চোট পাওয়ার পর টেস্ট দলেও নিয়মিত হয়ে উঠেছিলেন। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় গিয়ে সেঞ্চুরি করে এসেছিলেন। সেই ঋষভ পন্থ আপাতত জাতীয় দলের বাইরে। ধারাবাহিকতার অভাবে বাদ পড়েছিলেন প্রথম একাদশ থেকে। অন্যদিকে দুরন্ত প্রত্যাবর্তবন ঘটিয়েছেন ঋদ্ধিমান। উইকেটের পিছনে ক্রমশ দুর্ভেদ্য হয়ে উঠেছেন। পঞ্চম ভারতীয় উইকেটকিপার হিসাবে টেস্টে উইকেটের পিছনে একশো শিকারের মালিক। ইডেনেও তাঁর ক্ষিপ্রতা আর অবিশ্বাস্য সমস্ত ক্যাচ সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখছে। আর তার ফাঁকেই ঋষভকে ফের ঘরোয়া ক্রিকেটে ঘষামাজা করার জন্য পাঠানো হচ্ছে। শুক্রবার জাতীয় নির্বাচকেরা ঠিক করেন যে, চলতি ইডেন টেস্টে ঋদ্ধিমান প্রথম একাদশে থাকায় ঋষভকে বাইরেই থাকতে হচ্ছে। সেই সময়টা দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেললে বরং তরুণ উইকেটকিপার উপকৃত হবেন বলে মনে হয়েছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের। যে কারণে দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি খেলতে বলা হয়েছে ঋষভকে। ইডেন টেস্টে কোনও কারণে ঋদ্ধি চোট পেয়ে গেলে? আইসিসি-র নতুন নিয়মে তো স্কোয়াডে থাকা কোনও উইকেটকিপার ম্যাচে কিপিং করতে পারবেন! সেই বিকল্প ভেবে রেখেছেন নির্বাচকেরা। অন্ধ্র প্রদেশের কেএস ভরতকে উড়িয়ে আনা হয়েছে কলকাতায়। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ঋষভ। নির্বাচকেরা মনে করেছেন তার আগে দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট খেললে ওর ভালই হবে।’ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন ভরত। ৬৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৮টি সেঞ্চুরি-সহ ৩৯০৯ রান রয়েছে তাঁর। করেছেন ট্রিপল সেঞ্চুরিও। ভরত বলেছেন, ‘আমি ২০১৫ সালে দলীপ ট্রফিতে লখনউয়ে প্রথম গোলাপি বলে খেলেছিলাম। বিরাট ভাইয়ের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকতে পারব বলে আমি উত্তেজিত।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget