এক্সপ্লোর

IND vs ENG, 2nd Innings Highlights:টেল এন্ডারদের লড়াইয়ে ভারত তুলল ৪৬৬, রুটদের কঠিন পরীক্ষা

India vs England, 2nd Innings Highlights: ওভালে এখন রুদ্ধশ্বাস চিত্রনাট্য। ম্যাচ জিততে হলে বাকি ১২০ ওভারে ৩৬৮ রান তুলতে হবে জো রুটদের।

ওভাল: ইংরেজ টেল এন্ডাররা প্রথম ইনিংসে দলের বিপর্যয় রুখে দিয়েছিলেন। ভারতের দ্বিতীয় ইনিংসে সেই টেল এন্ডাররাই মরিয়া লড়াই চালালেন। তাঁদের ব্যাটিং দৃঢ়তায় ভারত দ্বিতীয় ইনিংসে তুলল ৪৬৬ রান। ইংল্যান্ডের চেয়ে ৩৬৭ রানের লিড নিয়ে শেষ হল বিরাট কোহলিদের দ্বিতীয় ইনিংস। ওভালে এখন রুদ্ধশ্বাস চিত্রনাট্য। ম্যাচ জিততে হলে বাকি ১২০ ওভারে ৩৬৮ রান তুলতে হবে জো রুটদের।

২৭০/৩ স্কোর নিয়ে খেলা শুরু করে আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র ৮ রান করে ফিরে যান রবীন্দ্র জাডেজা। ২ ওভার পরেই কোনও রান করার আগেই আউট হন অজিঙ্ক রাহানে। চলতি ইংল্যান্ড সফরে যাঁর ব্যাটে রানের খরা চলছে। বিরাট কোহলিও হাফসেঞ্চুরির ৬ রান আগে, ব্যক্তিগত ৪৪ রানের মাথায় আউট হন। তাঁর ক্যাচ না পড়লে আরও আগেই ফিরে যেতে হতো ভারত অধিনায়ককে। ভারতের স্কোর দাঁড়ায় ৩১২/৬। ঠিক যখন মনে করা হচ্ছিল রোহিত শর্মার সেঞ্চুরি বা চেতেশ্বর পূজারার লড়াকু হাফসেঞ্চুরি সত্ত্বেও বড় ইনিংস গড়তে পারবে না ভারত, তখনই ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু ঋষভ পন্থ ও শার্দুল ঠাকুরের।

১০৬ বলে ৫০ রান করেন পন্থ। শার্দুল করেন ৬০ রান। শেষের দিকে চালিয়ে খেলে ২৩ বলে ২৫ রান করেন উমেশ যাদব। এমনকী, যশপ্রীত বুমরাও ৩৮ বলে ২৪ রান করেন। ভারত ৪৬৬ রান তোলে। ইংরেজ বোলারদের মধ্যে ৩ উইকেট ক্রিস ওকসের।

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেট হয়েও ৪৪ রানে আউট হয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে রবিবার হাফসেঞ্চুরির আগে আউট হয়ে গেলেও নতুন এক মাইলফলক স্পর্শ করলেন কোহলি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০,০০০ রানের মালিক হলেন ভারতের অধিনায়ক। ১২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন বিরাট। রবিবার ওভালের দ্বিতীয় ইনিংস ধরলে ১২৭টি ম্যাচে ৫১.৯৮ গড়ে ১০০০২ রান করলেন বিরাট কোহলি।

এখনও পর্যন্ত বিরাট ৯৫টি টেস্ট-সহ ১২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। বিরাট টেস্টে এখনও পর্যন্ত ৭৭১৫ রান করলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ১০,০০২ রান করে ফেলেছেন। যা নতুন এক নজির। এ দিন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় হিসাবে আরও এক নজির গড়লেন ভারতীয় অধিনায়ক। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, দুই দেশেই এক হাজার রান করার নজির গড়লেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget