এক্সপ্লোর

IND vs ENG, 1st Innings Highlights: অবাক ব্যাটিং বিপর্যয়, মাত্র ৭৮ রানে গুটিয়ে গেল ভারত

India vs England, 1st Innings Highlights: জেমস অ্যান্ডারসন, এলি রবিনসনদের আগুনে পেসের সামনে ব্যর্থ পুরো ব্যাটিং।

হেডিংলি : অবাক ব্যাটিং বিপর্যয়। মাত্র ৭৮ রানেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। কেএল রাহুল (০), চেতেশ্বর পূজারা (১), বিরাট কোহলি (৭), রোহিত শর্মা (১৯), আজিঙ্কা রাহানে (১৮), ঋষভ পন্থ (২) থেকে রবীন্দ্র জাদেজা (৪), একসঙ্গে ব্যর্থ সকলেই। জেমস অ্যান্ডারসন, এলি রবিনসনদের আগুনে পেসের সামনে ব্যর্থ পুরো ব্যাটিং।

লর্ডস টেস্টে নাটকীয় জয়ের পর আত্মবিশ্বাসে ভর করে পাঁচ টেস্টের সিরিজে এগিয়ে থেকে তৃতীয় ম্যাচে খেলতে নেমেছিল বিরাট ব্রিগেড। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক কোহলি। তবে হেডিংলের পিচের সাহায্য নিয়ে সুইং সহায়ক পিচে শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যার মধ্যে ফেলতে থাকেন ব্রিটিশ পেসাররা। ভারতীয় ইনিংসের একেবারে শুরুতেই কেএল রাহুল, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলিকে ফিরিয়ে মোক্ষম আঘাত হানেন জেমস অ্যান্ডারসন (৩/ ৬)। যে ধাক্কা কিছুটা প্রতিহত করার চেষ্টা করলেও লম্বা ইনিংস খেলতে পারেননি রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে। মধ্যাহ্নভোজের বিরতির আগেই সাজঘরে ফেরেন রাহানে।

যার কিছুক্ষণের মধ্যেই রোহিতও। যে পর্বে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ইনিংস। ঋষভ, জাদেজা থেকে শুরু করে লর্ডস টেস্টে ব্যাট হাতে কামাল দেখানো সামি, বুমরাহ কেউই দাঁড়াতে পারেননি। অলি রবিনসন ১৬ রানের বিনিময়ে ২ টি, স্যাম কারেন ২৭ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। আর শেষপর্বে ইংল্যান্ডের চতুর্থ পেসার ক্রেগ ওভারটন ১৪ রানের বিনিময়ে শেষ ৩টি উইকেট তুলে নিয়ে একরাশ লজ্জা উপহার দেন ভারতীয় শিবিরকে। আর এমন ব্যাটিং বিপর্যয়ের জেরে তৃতীয় টেস্টের প্রথম দিনের মাত্র দেড় সেশনের মধ্যে প্রচণ্ডভাবে ব্যাকফুটে চলে গেল টিম ইন্ডিয়া।

বাজে শট সিলেকশন ও দিনের শুরুতে আর্দ্রতার সাহায্যে সুইংয়ের মোকাবিলাই যে ভারতীয় ব্যাটসম্যানরা করতে পারেননি, সেটা ক্রমশ পরিষ্কার হয়ে যায় ইংল্যান্ডের ওপেনারদের ব্যাটিংয়েই। এই খবর লেখা পর্যন্ত রোবি বার্নস ও হাসিব হামিদের ওপেনিং জুটি বিনা উইকেটে ৪১ রান তুলে ফেলছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget