এক্সপ্লোর

IND vs ENG, Day 4 Highlights: ইংল্যান্ডের চাই ২৯১, ভারতের ১০ উইকেট, ওভালে কি শেষদিনের থ্রিলার?

India vs England, Day 4 Highlights: সোমবার, ম্যাচের শেষ দিন জিততে গেলে আরও ২৯১ রান করতে হবে ইংল্যান্ডকে। ভারতের চাই ১০ উইকেট।

ওভাল: ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগোচ্ছে। জয়ের জন্য ৩৬৮ রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৭৭ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। রোরি বার্নস ৩১ ও হাসিব হামিদ ৪৩ রান করে ক্রিজে রয়েছেন। সোমবার, ম্যাচের শেষ দিন জিততে গেলে আরও ২৯১ রান করতে হবে ইংল্যান্ডকে। ভারতের চাই ১০ উইকেট। শেষ দিন কি ওভালে কোনও থ্রিলার অপেক্ষা করে রয়েছে?

ইংরেজ টেল এন্ডাররা প্রথম ইনিংসে দলের বিপর্যয় রুখে দিয়েছিলেন। ভারতের দ্বিতীয় ইনিংসে সেই টেল এন্ডাররাই মরিয়া লড়াই চালালেন। তাঁদের ব্যাটিং দৃঢ়তায় ভারত দ্বিতীয় ইনিংসে তুলল ৪৬৬ রান। ইংল্যান্ডের চেয়ে ৩৬৭ রানের লিড নিয়ে শেষ হল বিরাট কোহলিদের দ্বিতীয় ইনিংস। ওভালে এখন রুদ্ধশ্বাস চিত্রনাট্য।

২৭০/৩ স্কোর নিয়ে খেলা শুরু করে আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র ৮ রান করে ফিরে যান রবীন্দ্র জাডেজা। ২ ওভার পরেই কোনও রান করার আগেই আউট হন অজিঙ্ক রাহানে। চলতি ইংল্যান্ড সফরে যাঁর ব্যাটে রানের খরা চলছে। বিরাট কোহলিও হাফসেঞ্চুরির ৬ রান আগে, ব্যক্তিগত ৪৪ রানের মাথায় আউট হন। তাঁর ক্যাচ না পড়লে আরও আগেই ফিরে যেতে হতো ভারত অধিনায়ককে। ভারতের স্কোর দাঁড়ায় ৩১২/৬। ঠিক যখন মনে করা হচ্ছিল রোহিত শর্মার সেঞ্চুরি বা চেতেশ্বর পূজারার লড়াকু হাফসেঞ্চুরি সত্ত্বেও বড় ইনিংস গড়তে পারবে না ভারত, তখনই ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু ঋষভ পন্থ ও শার্দুল ঠাকুরের।

১০৬ বলে ৫০ রান করেন পন্থ। শার্দুল করেন ৬০ রান। শেষের দিকে চালিয়ে খেলে ২৩ বলে ২৫ রান করেন উমেশ যাদব। এমনকী, যশপ্রীত বুমরাও ৩৮ বলে ২৪ রান করেন। ভারত ৪৬৬ রান তোলে। ইংরেজ বোলারদের মধ্যে ৩ উইকেট ক্রিস ওকসের।

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেট হয়েও ৪৪ রানে আউট হয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে রবিবার হাফসেঞ্চুরির আগে আউট হয়ে গেলেও নতুন এক মাইলফলক স্পর্শ করলেন কোহলি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০,০০০ রানের মালিক হলেন ভারতের অধিনায়ক। ১২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন বিরাট। রবিবার ওভালের দ্বিতীয় ইনিংস ধরলে ১২৭টি ম্যাচে ৫১.৯৮ গড়ে ১০০০২ রান করলেন বিরাট কোহলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget