এক্সপ্লোর

IND vs ENG, 2 Test Highlights: লর্ডসে সিরাজ-বুমরাদের দাপটে ব্রিটিশ-বধ, ১৫১ রানে দুরন্ত জয় ভারতের

India vs England, 2 Test Highlights: ইংরেজ প্রতিরোধ গুঁড়িয়ে ১৫১ রানে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে নিলেন বিরাট কোহলিরা।

লন্ডন: লর্ডসে রূপকথার জয় ছিনিয়ে নিল ভারত। ইংরেজ প্রতিরোধ গুঁড়িয়ে ১৫১ রানে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে নিলেন বিরাট কোহলিরা। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ ১-০ এগিয়ে গেল ভারত।

ম্যাচের রাশ নাটকীয়ভাবে পেন্ডুলামের মতো একবার ভারতের দিকে ঝুঁকেছে, তো পরের মুহূর্তেই ইংল্যান্ডের দিকে। শেষ দিকে দুরন্ত প্রত্যাবর্তন ঘটায় ভারত। প্রথম ইনিংসে রোহিত শর্মা ও কে এল রাহুলের দুরন্ত ব্যাটিং ভারতকে সুবিধাজনক জায়গায় রেখেছিল। তবে ইংল্যান্ডকে লড়াইয়ে ফিরিয়েছিল অধিনায়ক জো রুটের অনবদ্য সেঞ্চুরি। যে ইনিংসের পর একটা সময় ইংল্যান্ডের পাল্লা ভারি ছিল। ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভারতের টপ অর্ডার ব্যাটিংয়ে ধস নামে। তবে লোয়ার অর্ডার অবিশ্বাস্য লড়াই করে। মহম্মদ শামি ৫৬ রানে অপরাজিত ছিলেন। যশপ্রীত বুমরা মূল্যবান ৩৪ রান করে অপরাজিত ছিলেন। ২৯৮/৮ স্কোরে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেছিল ভারত। ইংল্যান্ডের সামনে ৬০ ওভারে জয়ের লক্ষ্য ছিল ২৭২ রান।

তবে রান তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। ২ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। বুমরা ইনিংসের প্রথম ওভারেই তুলে নেন রোরি বার্নসকে। ডম সিবলিকে পরের ওভারেই ফেরান মহম্মদ শামি। স্কোরবোর্ডে তখন মাত্র ১ রান যোগ হয়েছে। এরপর রোহিত শর্মা হাসিব হামিদের ক্যাচ ফেলে দিলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ইংরেজ ব্যাটসম্যান। ব্যক্তিগত ৯ রানের মাথায় আউট হন তিনি। এরপর জনি বেয়ারস্টোকে তুলে নেন ইশান্ত শর্মা। কিছু পরেই ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান তথা অধিনায়ক জো রুট ফেরেন বুমরার বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে। ৩৩ রান করে।

ইংল্যান্ডের স্কোর তখন ৬৭/৫। কিন্তু এরপর প্রতিরোধ গড়ে তোলেন মঈন আলি ও জস বাটলার। মঈন ফিরলেও লড়াই করে যাচ্ছিলেন বাটলার। ব্যক্তিগত ২ রানের মাথায় যাঁর ক্যাচ ফেলেছিলেন কোহলি।

শেষ হয়ে আসছিল ওভার সংখ্যাও। অবশেষে আর ৮.১ ওভার বাকি থাকা অবস্থায় ইংল্যান্ডকে ১২০ রানে অল আউট করে দেয় ভারত। ৫২তম ওভারে তিন বলের ব্যবধানে বাটলার ও অ্যান্ডারসনকে ফেরান সিরাজ। ইনিংসে তিনি ৪ উইকেট নিয়েছেন। তিনটি উইকেট বুমরার। ইশান্ত শর্মা ২টি ও শামি একটি উইকেট নিয়েছেন।

প্রথম ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করায় ম্যাচের সেরা হয়েছেন কে এল রাহুল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
FIFA World Cup 2026: কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
FIFA World Cup 2026: এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget