এক্সপ্লোর

Rahul Dravid: ইংরেজদের গুঁড়িয়ে দিয়েও দলকে সাবধান করে দিচ্ছেন গুরু দ্রাবিড়

Rahul On India vs England: বিশাখাপত্তনমে ইংল্যান্ডকে হারিয়েও আত্মতুষ্ট হতে নারাজ রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের কোচ জানিয়েছেন, বাকি তিন ম্যাচেও অগ্নিপরীক্ষা দিতে হবে তাঁদের।

বিশাখাপত্তনম: দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত (Team India)। সিরিজ এখন ১-১। বাকি তিন টেস্টের ওপর নির্ভর করে রয়েছে সিরিজের ফয়সালা। তবে বিশাখাপত্তনমে ইংল্যান্ডকে হারিয়েও আত্মতুষ্ট হতে নারাজ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভারতীয় দলের কোচ জানিয়েছেন, বাকি তিন ম্যাচেও অগ্নিপরীক্ষা দিতে হবে তাঁদের।

বিশাখাপত্তনমে টেস্ট ম্যাচের পর দ্রাবিড় বলেছেন, 'দারুণ টেস্ট ম্যাচ হল। দুটি ম্যাচই খুব ভাল হয়েছে। ঘুরে দাঁড়িয়ে ভাল লাগছে। আমাদের ওপর চাপ তৈরি করা হয়েছিল। কয়েকটা ব্যক্তিগত পারফরম্যান্স আমাদের প্রথম দুদিন ভাল জায়গায় রেখেছিল। যশস্বীর ২০৯ রানের ইনিংস ও বুমরার স্পেল ম্যাচের প্রথম দুদিন আমাদের এগিয়ে রেখেছিল। আমরা ১৪০ রানের লিড নিয়েছিলাম। তারপরের তিনদিনও আমাদের ভাল খেলতে হয়েছে ম্যাচ জেতার জন্য। এই ফলাফলে সন্তুষ্ট। যেভাবে সিরিজে পিছিয়ে পড়েছিলাম এবং কয়েকজন ক্রিকেটারকে না পাওয়ার পরেও এই ম্যাচে জিতে সমতা ফিরিয়েছি, তাতে খুশি। তবে বাকি তিন ম্যাচেও কঠিন লড়াই হবে। ভীষণ চ্যালেঞ্জিং এই সিরিজ।'

প্রতিপক্ষ হিসাবে ইংল্যান্ডকে যে কতটা সমীহ করছেন, জানিয়ে দিয়েছেন দ্রাবিড়। বলেছেন, 'ইংল্যান্ড (Englnad Cricket Team) দারুণ ক্রিকেট খেলেছে। এই ম্যাচেও ভাল ক্রিকেট খেলেছে। জানতাম এই সিরিজটা কঠিন হবে। অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে এসেছে ওরা। তিন-চারজনের প্রায় একশোটি করে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। একজন তো একশোর বেশি টেস্ট খেলে ফেলেছে। আর একজনের এই সিরিজেই একশো টেস্ট হয়ে যাবে।'

শুভমন গিল (Shubman Gill) বেশ কয়েকটি ম্যাচ পরে রান পেয়েছেন। বিশাখাপত্তনমে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন পাঞ্জাবের ক্রিকেটার। দ্রাবিড় বলেছেন, 'শুভমন এই টেস্টে খেলতে নেমেছিল বাইরের চাপ নিয়ে। তবে দলের ভেতরে সবাই ওর পাশে রয়েছে। এমনকী, সংক্ষিপ্ত কেরিয়ারে ও চট্টগ্রামে সেঞ্চুরি করেছে, আমদাবাদে সেঞ্চুরি করেছে। ওর দক্ষতা আমরা জানি। কারও ওপর প্রত্যাশা বেশি থাকলে চাপ থাকবেই। অনেক সময় পার্টনারশিপ তৈরি করেছে। ও হতাশ হবে আরও বড় রান না পেয়ে। খুব খুশি ও যেভাবে নিজেকে মেলে ধরেছে। ওর মনোভাব, পরিশ্রম ক্ষমতা, সাফল্যের খিদে, তিন ফর্ম্যাটেই খেলার ইচ্ছে আমাদের ভাল লাগে। কী-ই বা বয়স ওর। ২২-২৩ বছরের ক্রিকেটার। তিন ফর্ম্যাটেই আমাদের ভরসা হয়ে উঠেছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget