এক্সপ্লোর

IND vs ENG 4th Test: ওভাল টেস্টে ইংল্যান্ড স্কোয়াডে ওকস, উড, বাটলারের বদলি বিলিংস

IND vs ENG 4th Test: দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময়ে ডান কাঁধে চোট পেয়েছিলেন মার্ক উড। যার জন্য তৃতীয় টেস্টের আগেই ছিটকে গিয়েছিলেন এই ডানহাতি ফাস্ট বোলার।

ওভাল: ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ইংল্যান্ড স্কোয়াডে ফিরে এলেন ক্রিস ওকস ও মার্ক উড। অন্যদিকে জস বাটলারের পরিবর্তে দলে জায়গা করে নিলেন তরুণ স্যাম বিলিংস। হেডিংলে টেস্টে জিতে এই মুহূর্তে টেস্ট সিরিজে সমতা ফিরিয়ে ইংল্যান্ড। সিরিজের ফল এই মুহূর্তে ১-১। লর্ডস টেস্টে এর আগে জয় পেয়েছিল ভারত।

দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময়ে ডান কাঁধে চোট পেয়েছিলেন মার্ক উড। যার জন্য তৃতীয় টেস্টের আগেই ছিটকে গিয়েছিলেন এই ডানহাতি ফাস্ট বোলার। কিন্তু ফের একবার ফিট হয়ে চতুর্থ টেস্টে মাঠে নামতে চলেছেন উড। অন্যদিকে গোড়ালির চোটে ভুগছিলেন ক্রিস ওকস। গত জুলাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শেষবারের মত দেখা গিয়েছিল ওকসকে। সেখানেই চোট পেয়ে বসেন তিনি। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায়নি এই তারকা অলরাউন্ডারকে। গত শুক্রবার ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওকস। এরপরই স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হল তাঁকে। এর আগেই ইংল্যান্ড স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন জোফ্রা আর্চার ও স্টুয়ার্ট ব্রড। নেই বেন স্টোকসও। এই পরিস্থিতিতে ২ জনের অন্তর্ভূক্তি ইংল্য়ান্ডকে আরও শক্তিশালী করবে।

লিডসে জয়ের পরই ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড বলেছিলেন, '২ জনই এই মুহূর্তে ফিট রয়েছে। উড বল করেছে পুরোদমে। ও পরবর্তী টেস্টের আগে দলে নির্বাচনের জন্য যোগ্য। ওকসও ঘরোয়া ক্রিকেটে ফিরেছে। যার জন্য ওভালে ওকেও পাওয়া যাচ্ছে।' এদিকে বাটলারের স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। সন্তানসম্ভবা স্ত্রীয়ের পাশে থাকতেই চতুর্থ টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন বাটলার। তাঁর পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন স্যাম বিলিংস। চতুর্থ টেস্টে সেক্ষেত্রে উইকেটের পেছনে দেখা যেতে পারে জনি বেয়ারস্টোকে। সিলভারউড বলেন, 'আমি নিশ্চিত জনি এই কাজটা করতে পারবে। আমাদের মধ্যে সেই নিয়ে কথাও হয়েছে। জনি উইকেট কিপার হিসেবে পরের টেস্টে নামতে রাজি।'

চতুর্থ টেস্টের ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, ররি বার্নস, স্যাম কুরান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, ডেভিড মালান, ক্রেইগ ওভার্টন, ওলি পোপ, ওলি রবিনসন, ক্রিস ওকস, মার্ক উড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget