এক্সপ্লোর

Ind vs Eng, 4th Test: নতুন কীর্তি, প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান কোহলির

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, দুই দেশেই এক হাজার রান করার নজির গড়লেন বিরাট।

ওভাল: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেট হয়েও ৪৪ রানে আউট হয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে রবিবার হাফসেঞ্চুরির আগে আউট হয়ে গেলেও নতুন এক মাইলফলক স্পর্শ করলেন কোহলি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০,০০০ রানের মালিক হলেন ভারতের অধিনায়ক। ১২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন বিরাট। রবিবার ওভালের দ্বিতীয় ইনিংস ধরলে ১২৭টি ম্যাচে ৫১.৯৮ গড়ে ১০০০২ রান করলেন বিরাট কোহলি।

এখনও পর্যন্ত বিরাট ৯৫টি টেস্ট-সহ ১২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। বিরাট টেস্টে এখনও পর্যন্ত ৭৭১৫ রান করলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ১০,০০২ রান করে ফেলেছেন। যা নতুন এক নজির। এ দিন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় হিসাবে আরও এক নজির গড়লেন ভারতীয় অধিনায়ক। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, দুই দেশেই এক হাজার রান করার নজির গড়লেন তিনি।

রবিবার ওভালে ১১১ তম ওভারে মইন আলির শেষ বলে বিরাট আউট হয়ে যান। বিরাটের ব্যাটের খোঁচা চলে যায় স্লিপে দাঁড়ানো ক্রেগ ওভার্টনের হাতে। ৯৬ বলে ৪৪ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় বিরাটকে।

এদিকে, রবিবার ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এল। সাবধানতা হিসেবে তাঁকে আইসোলেশেনে রাখা হয়েছে।

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গতকাল সন্ধেবেলা রবি শাস্ত্রীর ল্যাটারাল ফ্লো টেস্ট রিপোর্ট ফের পজিটিভ আসার পর বিসিসিআই মেডিক্যাল টিম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধান কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিওথেরাপিস্ট নীতীন পটেলকে আইসোলেশনে রেখেছে।’

বিসিসিআই-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ভারতীয় দলের সাপোর্ট স্টাফের চারজন সদস্যের আরটি-পিসিআর টেস্ট হয়। মেডিক্যাল টিম অনুমতি না দেওয়া পর্যন্ত তাঁরা দলের সঙ্গে কোথাও যাবেন না, টিম হোটেলেই থাকবেন।’

বিসিসিআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘ভারতীয় দলের বাকি সদস্যদের দু’টি ল্যাটারাল  ফ্লো টেস্ট হয়েছে। একটি পরীক্ষা হয় গতকাল রাতে এবং অপর পরীক্ষাটি হয় আজ সকালে। সবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পরেই তাঁদের ওভাল টেস্টের চতুর্থ দিন মাঠে যাওয়ার অনুমতি দেওয়া হয়।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget