এক্সপ্লোর

IND vs ENG, Day 2 Highlights: ভারতীয় পেসারদের দাপটে কোণঠাসা ইংল্যান্ড, দ্বিতীয় দিনের শেষে স্কোর ৮৪/৫

IND vs ENG, 5th Test, Edgbaston Stadium: জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে বেকায়দায় ইংল্যান্ড। ভারতীয় পেসারদের দাপটে ফিরে গিয়েছেন ইংল্যান্ডের ৫ ব্যাটার।

বার্মিংহ্যাম: টেস্ট ম্যাচের রোমাঞ্চ লুকিয়ে এই জায়গাতেই। যখন মুহূর্তের মধ্যে ম্যাচের রং পাল্টে যাবে। ঠিক যেরকম হচ্ছে এজবাস্টনে। ভারত-ইংল্যান্ড (Ind vs Eng) টেস্ট সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে। যে ম্যাচের ওপর নির্ভর করে রয়েছে সিরিজের ভাগ্য।

শুক্রবার একটা সময় ভারতের প্রথম ইনিংসের স্কোর ছিল ৯৮/৫। সেখান থেকে ঋষভ পন্থের দুরন্ত সেঞ্চুরি ম্যাচে ফেরায় ভারতকে। যোগ্য সঙ্গত দেন রবীন্দ্র জাডেজাও (Ravindra Jadeja)। শনিবার টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন সেঞ্চুরি করলেন জাডেজাও। টেস্ট ক্রিকেটে তাঁর তৃতীয় সেঞ্চুরি। শেষ দিকে স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) বলে রেকর্ড গড়ে এক ওভারে ২৯ রান তুলে ঝোড়ো ৩১ রান করেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। যিনি এই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪১৬ রানে।

জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে বেকায়দায় ইংল্যান্ড। ভারতীয় পেসারদের দাপটে ফিরে গিয়েছেন ইংল্যান্ডের ৫ ব্যাটার। দিনের শেষে ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোর ৮৪/৫। জনি বেয়ারস্টো ১২ রানে ও অধিনায়র বেন স্টোকস কোনও রান না করে ক্রিজে রয়েছেন।

ভারতীয় পেসাররা শুরু থেকেই ছন্দে। শনিবার সারাদিনে মাত্র ৩৮.৫ ওভার খেলা হয়। যার মধ্যে ইংল্যান্ড ইনিংস মাত্র ২৭ ওভার গড়িয়েছে। তার মধ্যেই ফিরে গিয়েছেন অ্যালেক্স লিস (৬), জ্যাক ক্রলি (৯), ওলি পোপ (১০), জো রুট (৩১) ও জ্যাক লিচ (০)। তিন উইকেট তুলে নিয়েছেন বুমরা। একটি করে উইকেট মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের।

আরও পড়ুন: "বাবা-মায়েদের দৃষ্টিভঙ্গি বদলেছে, পুল্লেলা গোপীচন্দের সাফল্যকেও ছাপিয়ে যাক আগামী প্রজন্ম"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget