এক্সপ্লোর

IND vs ENG Day 3 Highlights: যশস্বী-গিলের জুটিতে ম্যাচের রাশ ভারতের হাতে, কত রানের লিড দরকার রোহিতদের?

Rajkot Test: ভারতকে চালকের আসনে বসিয়ে দেওয়ার নেপথ্যে শনিবার প্রধান কারিগর যশস্বী জয়সওয়াল। আগ্রাসী সেঞ্চুরি করলেন যিনি।

রাজকোট: ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে তৃতীয় টেস্টে চালকের আসনে ভারত (India vs England)। তৃতীয় দিনের শেষে ৩২২ রানের লিড নিয়েছে ভারত। হাতে এখনও রয়েছে ৮ উইকেট। যদিও আর অশ্বিন টেস্ট থেকেই সরে যাওয়ায় ব্যাট করতে পারবেন না। তবু, এখান থেকে অন্তত সাড়ে চারশো রানের লিড নেওয়া উচিত ভারতের, মত বিশেষজ্ঞদের। আর সেক্ষেত্রে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে বিরাট রানের পিছু ধাওয়া করতে হবে। তাও এমন একটা সময়, যখন বল ঘুরবে, নীচু হবে, কোনও কোনও বল লাফাবে। সব মিলিয়ে ম্যাচের রাশ ভারতের হাতে।

আর ভারতকে চালকের আসনে বসিয়ে দেওয়ার নেপথ্যে শনিবার প্রধান কারিগর যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আগ্রাসী সেঞ্চুরি করলেন যিনি। টেস্ট কেরিয়ারে তৃতীয় শতরান। যার মধ্যে চলতি সিরিজেই দ্বিতীয় সেঞ্চুরি করে ফেললেন বাঁহাতি তরুণ। অধিনায়ক রোহিত শর্মা ক্রিজে জমে গিয়েও ১৯ রান করে এলবিডব্লিউ হয়ে যান জো রুটের বলে। গোটা সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত কিছু করে উঠতে পারেননি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক রুট। তবে বল হাতে প্রত্যেক ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। এদিন তাঁর বল স্যুইপ করতে গিয়ে প্যাডে লাগান রোহিত। আম্পায়ার প্রথমে আউট দেননি। ডিআরএস নেয় ইংল্যান্ড। সেখানে দেখা যায়, বল রোহিতের স্টাম্পে লাগছিল। 

দলের রান তখন মাত্র ৩০। তবে যশস্বী ও শুভমন গিলের জুটি প্রতিরোধ গড়ে তোলে। শুরুতে সতর্ক ছিলেন যশস্বী। প্রথম ৫০ বলে ১৮ রান করেন। তবে তারপর খোলস ছেড়ে বেরোন। পরের ৭২ বলে ৮২ রান। রাজকোটে ১২২ বলে সেঞ্চুরি করলেন মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা তরুণ। মার্ক উডকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি সম্পূর্ণ করেন। তবে ১৩৩ বলে ১০৪ রান করে কোমরের চোটে তাঁকে মাঠ ছাড়তে হয়। অবিচ্ছেদ্য দ্বিতীয় উইকেটে ১৫৫ রান যোগ করেন যশস্বী ও গিল। যশস্বী মাঠ ছাড়তে বাধ্য হলেও, টলানো যায়নি গিলকে। ৬৫ রানে ব্যাট করছেন তিনি। রজত পাতিদার শূন্য করে ফিরেছেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দ্বিধা করতে গিয়ে ক্যাচ তুলে বসেন। গিলের সঙ্গে ক্রিজে নৈশপ্রহরী কুলদীপ যাদব।

আরও পড়ুন: দেশে নয়, বিদেশে ভূমিষ্ঠ হতে চলেছে বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান, চূড়ান্ত দিনক্ষণ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget