এক্সপ্লোর

Ind vs Eng sledging: একজনকে স্লেজিং করলে, বাকিরাও এগিয়ে আসবে, রুটদের হুঁশিয়ারি রাহুলের

লর্ডস টেস্টে যসপ্রীত বুমরা ও মহম্মদ শামির সঙ্গে স্লেজিংয়ের চেষ্টা করছিলেন ইংরেজ ক্রিকেটাররা। ম্যাচ জয়ের পর বার সেই নিয়েই মুখ খুললেন কে এল রাহুল।

লর্ডস: ''আমাদের একজনের সঙ্গে স্লেজিং করলে, আমরা সবাই মিলে তার প্রত্যুত্তর দেব"। লর্ডস টেস্টে যসপ্রীত বুমরা ও মহম্মদ শামির সঙ্গে স্লেজিংয়ের চেষ্টা করছিলেন ইংরেজ ক্রিকেটাররা। ম্যাচ জয়ের পর বার সেই নিয়েই মুখ খুললেন কে এল রাহুল। তিনি বলেন, 'আমাদের একজনের সঙ্গে স্লেজিং করলে আমরা সবাই মিলে তার প্রত্য়ুত্তর দেব। দলের এগারো জনই তখন এগিয়ে আসবে।' এই প্রসঙ্গে ডানহাতি ভারতীয় ওপেনার আরও বলেন, 'দুটো দলই জয়ের জন্য মুখিয়ে থাকে। আমরা এমনই একটা দল যেখানে কােনও একজনকে স্লেজিং করা হলে বাকি ১০ জনও পাম্পড আপ হয়ে যায়। আমরা সবাই সবার পাশে সবসময় রয়েছি।'

লর্ডসে জয়ের পর শামি-বুমরার পার্টনারশিপের প্রশংসা করে ম্যাচের সেরা রাহুল বলেন, 'শামি- বুমরার পার্টনারশিপটা দারুণ ছিল। একজন বোলার হিসেবে ক্রিজে গিয়ে এইভাবে লড়াই করা সত্যিই দারুণ একটা ব্য়াপার। আমাদেরও উদ্বুদ্ধ করে দিয়েছে। আমরা জানতাম মধ্যাহ্নভোজের বিরতির পরই ডিক্লেয়ারেশন আসতে চলেছে। সেই মতোই বোলাররা প্রস্তুত ছিল। পিচ সবসময় সাহায্য করছিল না। এই পরিস্থিতিতে তাই এমন পারফরম্যান্স ভীষণ স্পেশাল।'

উল্লেখ্য, লর্ডস টেস্টের পঞ্চম তথা শেষ দিন শুধু ইংরেজ বোলারদের গুলিগোলা নয়, ভারতীয় টেল এন্ডারদের সামলাতে হল ব্রিটিশ শিবিরের স্লেজিংও। তবে স্লেজিংয়ের মুখে পড়েও দমে যাননি ভারতীয় টেল এন্ডাররা। পাল্টা জবাব দেন। সোমবার লর্ডস টেস্টের পঞ্চম তথা শেষ দিন ভারত ও ইংল্যান্ড, দুই শিবিরের রুদ্ধশ্বাস লড়াই চলছিল। আড়াইশো রানের লিডও তুলে ফেলেছিল ভারত ততক্ষণে। ক্রিজে ছিলেন মহম্মদ শামি ও যশপ্রীত বুমরা। লোয়ার অর্ডারের দুই ব্যাটসম্যানই ব্যাট হাতে প্রত্যাঘাত করেছেন। পার্টনারশিপ ভাঙার হাজারও চেষ্টা করেও ব্যর্থ হন ইংরেজ ক্রিকেটারেরা। শেষ পর্যন্ত বুমরা-শামির মনঃসংযোগ নষ্ট করার জন্য স্লেজিংয়ের রাস্তা বেছে নেন জস বাটলাররা।

ভারতের দ্বিতীয় ইনিংসের ৯১তম ওভারের ঘটনা। ওভার শেষ হওয়ার পরই বুমরার উদ্দেশে মার্ক উড এবং উইকেটকিপার জস বাটলারকে কিছু বলতে দেখা যায়। তার আগে জেমস অ্যান্ডারসন ও বুমরার মধ্যেও বাগযুদ্ধ বেঁধেছিল। এরপর বুমরাও জবাব দিতে শুরু করেন। বাটলার ও বুমরার মধ্যেও বাগযুদ্ধ শুরু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget