এক্সপ্লোর

Jasprit Bumrah: পোপকে ধাক্কা মেরে ভর্ৎসিত বুমরা, ভারতীয় শিবিরে ঝঞ্ঝা চলছে

IND vs ENG: প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের নায়ক অলি পোপকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার অভিযোগ উঠেছিল বুমরার বিরুদ্ধে।

বিশাখাপত্তনম: ভারতীয় দলে কি গ্রহের ফের শুরু হল?

একে বিরাট কোহলি ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই টেস্টে খেলছেন না। তারপর বেন স্টোকসদের কাছে প্রথম টেস্টে হেরে (IND vs ENG) পাঁচ ম্যাচের সিরিজে ভারতের ০-১ পিছিয়ে পড়া। রোহিত শর্মাদের (Rohit Sharma) উদ্বেগ বাড়িয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন দুই তারকা - কে এল রাহুল ও রবীন্দ্র জাডেজা। এবার সেই তালিকায় যোগ হল যশপ্রীত বুমরার নাম। না, ভারতের সেরা পেস-অস্ত্র চোট পেয়ে ছিটকে যাননি। তবে প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের নায়ক অলি পোপকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার অভিযোগ উঠেছিল বুমরার বিরুদ্ধে। যে কারণে ম্যাচ রেফারির ভর্ৎসনার শিকার হলেন আমদাবাদের ডানহাতি ফাস্টবোলার।

অভিযোগ, অলি পোপ রান নেওয়ার জন্য দৌড়নোর সময় বুমরা ইচ্ছাকৃতভাবে তাঁকে বাধা দিয়েছিলেন। সেই কারণে ভর্ৎসনার পাশাপাশি বুমরাকে এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। আইসিসি-র আচরণবিধিতে যা লেভেল ওয়ান অপরাধ।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৮১তম ওভারে ফলো থ্রুতে ইচ্ছাকৃতভাবে পোপের রান নেওয়ার পথে এসে পড়েছিলেন বুমরা। যা অপরাধ।

দ্বিতীয় টেস্টে শুধু কোহলি নন, খেলতে পারবেন না আরও দুই তারকা। কে এল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। দুজনেরই চোট রয়েছে। জাডেজার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। রবিবার হায়দরাবাদে রান আউট হয়েছিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। সেই রানটি নিতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জাডেজা। তাঁকে পায়ে হাত দিয়ে খোঁড়াতেও দেখা গিয়েছিল। সেই চোটের ধাক্কাতেই দ্বিতীয় টেস্টে নেই তিনি।

অন্যদিকে, কে এল রাহুলের ডানদিকের কোয়াড্রিসেপস পেশিতে চোট রয়েছে। তিনিও বিশাখাপত্তনমে খেলতে পারবেন না। তাঁদের বিকল্প হিসাবে সরফরাজ খান, সৌরভ কুমার ও ওয়াশিংটন সুন্দরকে জাতীয় দলে ডাকা হয়েছে। এই প্রথম ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন সরফরাজ।

ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, বোর্ডের চিকিৎসকরা রাহুল ও জাডেজা, দুজনেরই চোট পরীক্ষা করছেন। সেই মতো তাঁদের চিকিৎসা হচ্ছে। ওয়াশিংটন ভারতীয় এ দলে ছিলেন। তাঁকে সিনিয়র দলে ডাকায় ভারতীয় এ দলে পরিবর্ত হিসাবে যোগ দিচ্ছেন সারাংশ জৈন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে শেষ মাল্টি ডে ম্যাচের জন্য। আমদাবাদে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে যে ম্যাচ। পাশাপাশি বোর্ড জানিয়েছে, আবেশ খান মধ্য প্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতেই খেলবেন। তবে প্রয়োজনে তাঁকে ডেকে নেওয়া হতে পারে। 

আরও পড়ুন: এক বছর আগেও ছিলেন নিরাপত্তারক্ষী, বল হাতে অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করে রাতারাতি নায়ক শামার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget