এক্সপ্লোর

Ind vs Ire: ৫ ওভারে খরচ করেছেন ৫৬ রান, তবু তরুণ পেসারের পাশে দাঁড়াচ্ছেন হার্দিক

Team India: ভারতের জার্সিতে (India vs Ireland) টি-টোয়েন্টি অভিষেক হয়েছে উমরনের। যদিও দারুণ কিছু অভিজ্ঞতা হয়নি। বরং ২ ম্য়াচে ৫ ওভারে ৫৬ রান খরচ করেছেন জম্মু ও কাশ্মীরের পেসার।

ডাবলিন: আইপিএলে (IPL) প্রথম দিন থেকে তাঁর বলের গতি সকলের নজর কেড়ে নিয়েছিল। ৪ কোটি টাকায় তাঁকে রিটেন করেছিল সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। গত আইপিএলে যাঁর মর্যাদা রেখেছিলেন উমরন মালিক (Umran Malik)। টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার হিসাবে উঠে এসেছিলেন। তারপর থেকেই অপেক্ষা শুরু হয়ে গিয়েছিল, জাতীয় দলের জার্সিতে কবে অভিষেক হবে তাঁর।

আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সেই অপেক্ষার অবসান হয়েছে। ভারতের জার্সিতে (India vs Ireland) টি-টোয়েন্টি অভিষেক হয়েছে উমরনের। যদিও দারুণ কিছু অভিজ্ঞতা হয়নি। বরং ২ ম্য়াচে ৫ ওভারে ৫৬ রান খরচ করেছেন জম্মু ও কাশ্মীরের পেসার। পেয়েছেন এক উইকেট।

রান খরচ করার পরেও অবশ্য তরুণ পেসার পাশে পেয়ে যাচ্ছেন অধিনায়ককে। হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) জানিয়ে দিয়েছেন, বলের গতির জন্যই উমরন ভয়ঙ্কর।

মঙ্গলবার আইরিশদের মাত্র ৪ রানে হারিয়ে সিরিজ ২-০ জিতে নিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ৪২ রান খরচ করেছেন উমরন। ম্যাচের পর হার্দিক বলেছেন, 'উমরনের পাশে রয়েছি কারণ ওর বলের গতি রয়েছে। ওর বলের যা গতি, তাতে ওকে মারা ব্যাটারদের পক্ষে খুব কঠিন।'

প্রথম ম্য়াচ জিতে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে ছিল ভারতই। মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নেমে রেকর্ড পার্টনারশিপ গড়েন সঞ্জু স্যামসন (Sanju Samson) ও দীপক হুডা (Deepak Hodda)। জুটিতে ১৭৬ রান বোর্ডে যোগ করেন দুজনে। নিজের আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) কেরিয়ারে প্রথম সেঞ্চুরি হাঁকান দীপক হুডা। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে দুরন্ত অর্ধশতরান করেন সঞ্জু স্যামসনও। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২২৫ রান তুলেছিল ভারত। আইরিশরা অবশ্য পাল্টা লড়াই করে। একসময় মনে হয়েছিল, ভারত ম্যাচে হেরেও যেতে পারে। শেষ পর্যন্ত মাত্র ৪ রানে ম্যাচ জেতে ভারত। ২২১/৫ স্কোরে আটকে যায় আয়ার্ল্যান্ড।

আরও পড়ুন: রেস্তোরাঁয় ডিনারে অর্জুন, সচিন-পুত্রকে নিয়ে ইংল্যান্ডের মহিলা ক্রিকেটারের পোস্ট ভাইরাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget