এক্সপ্লোর

Arjun Tendulkar : রেস্তোরাঁয় ডিনারে অর্জুন, সচিন-পুত্রকে নিয়ে ইংল্যান্ডের মহিলা ক্রিকেটারের পোস্ট ভাইরাল

Arjun Tendulkar's Photo : গত আইপিএল (IPL 2022) মরসুমে একটি ম্যাচেও খেলার সুযোগ হয়নি

লন্ডন : গত আইপিএল (IPL 2022) মরসুমে একটি ম্যাচেও খেলার সুযোগ হয়নি। কিন্তু, ভক্তরা তাঁর প্রতীক্ষায় থেকেছেন। সচিন-পুত্র বলে কথা। কৌতূহল তো থাকবেই। তার উপর আবার বড় মঞ্চে বাঁ হাতি এই পেসারের প্রতিভা পরখ করতে আগ্রহী ক্রিকেট-ভক্তরা। যদিও আইপিএল মরসুমে সেই সুযোগ হয়নি অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)।

তরুণ এই ক্রিকেটার এখন রয়েছেন ইংল্যান্ডে (England)। কিছু ভাল মুহূর্ত কাটাচ্ছেন সেখানে। আর এই বিষয়টি প্রকাশ্যে এসেছে ইংল্যান্ডের মহিলা দলের ক্রিকেটার ড্যানিয়েল ওয়াটের একটি পোস্টে। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে অর্জুনের একটি ছবি শেয়ার করেছেন ওয়াট। ইতিমধ্যেই ভাইরাল সে ছবি। যেখানে অর্জুনকে একটি রেস্তোরাঁয় ডিনার করতে দেখা গেছে। ছবির নীচে ক্যাপশনে ওয়াট লিখেছেন, গতকাল আমার ছোট্ট সঙ্গীর সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটা দারুণ ছিল।

শেষ আইপিএলে ৩০ লক্ষ টাকায় অর্জুনকে তোলে মুম্বই ইন্ডিয়ান্স। কেরিয়ারে এখনও পর্যন্ত মাত্র দুটি টি২০ ম্যাচ খেলেছেন সচিন-পুত্র। তাতে ২টি উইকেট নিয়েছেন। ৩৩.৫০ গড়ে। ঘরোয়া টি২০ ক্রিকেটে তাঁর অভিষেক হয় হরিয়ানার বিরুদ্ধে। চলতি বছরের জানুয়ারিতে তাঁর গায়ে ওঠে মুম্বইয়ের জার্সি। পরে টি২০ ম্যাচ খেলেন পুদুচেরির বিরুদ্ধে। 

আরও পড়ুন ; সচিন পুত্রের সমর্থনে সোশ্য়াল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সকে একহাত সমর্থকদের

গত আইপিএলের আগে নিলামে অর্জুনকে দল নিয়েছিল মুম্বই। সচিন পুত্র বলেই কী বারবার সুযোগ মিলছে মুম্বই স্কোয়াডে, তা নিয়ে অনেক তর্ক বিতর্কও শুরু হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও পরপর ২ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সে থেকেও কোনও ম্যাচে খেলানো হয়নি সচিন পুত্রকে।

সোশ্য়াল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্য়ানেজমেন্টকে একহাত-

মুম্বই ইন্ডিয়ান্স তাদের শেষ ম্য়াচ খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। মনে করা হচ্ছিল যে শেষ ম্যাচে অর্জুনকে খেলাবে টিম ম্যানেজমেন্ট। কিন্তু একাদশে অর্জুনকে দেখা যায়নি। এরপরই সোশ্য়াল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন সমর্থকরা। তাঁদের বক্তব্য, যদি টিমে থাকার পরে অন্য অনেক নতুন প্লেয়ার খেলতে পারে, তবে অর্জুন কী দোষ করল ? অর্জুনকে তাহলে মুম্বই ছেড়ে দিক। তাতে সচিন পুত্র অন্য দলের হয়ে নামতে পারবে। নিজের প্রতিভার পরিচয় দিতে পারবে। সবার একটাই বক্তব্য যে অর্জুনের অন্তত একটি সুযোগ পাওয়া উচিত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget