এক্সপ্লোর

অকল্যান্ডে টি ২০ সিরিজ জয়ের লড়াইয়ে টিকে থাকার লড়াই ভারতের

অকল্যান্ড: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ওয়েলিংটনে বিশ্রীভাবে হেরেছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজ জয়ের লড়াইয়ে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে ভারতকে। এই অবস্থায় অলক্যান্ডের ইডেন পার্কে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া মেন ইন ব্লু ব্রিগেড। চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে ভারত। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডকে একদিনের সিরিজে হারিয়েছে তারা। চলতি টি ২০ সিরিজেও সেই জয়ের ধারা বজায় রাখতে হলে আজ জিততেই হবে ভারতকে। গত বুধবারের ম্যাচে ভারতীয় বোলিং বা ব্যাটিং-কোনওটিই ক্লিক করেনি। আয়োজক দেশের অলরাউন্ড পারফরম্যান্সের কাছে আত্মসমর্পণ করে রোহিত শর্মার দল। কিউই ওপেনার টিম সেইফার্ট (৪৩ বলে ৮৪ রান) যথেচ্ছ রান তুলেছেন। ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও হার্দিক পান্ড্যকে নিয়ে গঠিত ভারতের পেস ব্যাটারি তাঁর ব্যাটিংয়ে কোনও রাশ টানতে পারেনি। এই পরিস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট খলিলের পরিবর্তে মহম্মদ সিরাজ বা সিদ্ধার্থ কউলকে প্রথম একাদশে নিয়ে আসতে পারে। গত ম্যাচে ব্যাটিংও একেবারেই ভালো হয়নি। ব্যাটিং বিপর্যয়ের মুখে কিছুটা প্রতিরোধ এসেছিল মহেন্দ্র সিংহ ধোনির ব্যাট থেকে। তিনি ৩১ বলে ৩৯ রান করেছিলেন। আট ব্যাটসম্যানে খেলেও ভারত ১৩৯-এ গুটিয়ে যায়। ৮০ রানে হারতে হয় ভারতকে। টি ২০ তে যা ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার। প্রথম ম্যাচে ব্যাটিং শক্তিশালী করতে অলরাউন্ডার ক্রুনাল পান্ড্যকে খেলিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মা ক্রুনালকে বসিয়ে চায়নাম্যান কুলদীপ যাদবকে খেলাতে পারেন। স্লগ ওভারে যথেষ্ট ইকোনমিক্যাল কুলদীপ। আর গত ম্যাচে মাঝের ওভারগুলিতে ভারত প্রচুর রান দিয়েছে। তাই প্রথম একাদশে কুলদীপের ফেরার জোরাল সম্ভাবনা রয়েছে। ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে মনে করেন, ভারতের উচিত সেরা বোলারদের নামিয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলা। তিনি বলেছেন, যুজবেন্দ্র চহাল আর কুলদীপ- এই দুই স্পিনারকে দিয়ে নিউজ়িল্যান্ড ব্যাটসম্যানদের আক্রমণ করা উচিত।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: তাঁর ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন হার্দিক পাণ্ড্য?
তাঁর ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন হার্দিক পাণ্ড্য?
Bengal Olympic Association: পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠি দিল বাবুনকে
পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠি দিল বাবুনকে
Vaibhav Sooryavanshi: সেঞ্চুরি মিস করেও আক্ষেপ নেই বৈভবের, নাগাড়ে ছক্কা হাঁকানো নিয়ে বলছে...
সেঞ্চুরি মিস করেও আক্ষেপ নেই বৈভবের, নাগাড়ে ছক্কা হাঁকানো নিয়ে বলছে...
Hardik Pandya: গ্যালারিতে দর্শকদের দিকে জার্সিটা ছুড়ে দিলেন, মুম্বই সফর শেষ হার্দিকের?
গ্যালারিতে দর্শকদের দিকে জার্সিটা ছুড়ে দিলেন, মুম্বই সফর শেষ হার্দিকের?

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget