এক্সপ্লোর

IND vs NZ, 2nd Test: ওয়াংখেড়েতে টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরান হাঁকালেন ময়ঙ্ক

IND vs NZ, 2nd Test: মনে করা হয়েছিল যে বিরাট (virat kohli)) প্রথম একাদশে ঢুকলে সেক্ষেত্রে বসতে হতে পারে ময়ঙ্ককেই। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তিনিই নামলেন শুভমন গিলের সঙ্গে।

মুম্বই: টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরান হাঁকালেন ময়ঙ্ক অগ্রবাল (mayank agarwal)। বেশ কিছুদিন ধরেই নিজের ফর্মের ধারেকাছে ছিলেন না। দ্বিতীয় টেস্টের (test) আগেও তাঁর দলে থাকা নিয়েই প্রশ্ন উঠেছিল। মনে করা হয়েছিল যে বিরাট (virat kohli)) প্রথম একাদশে ঢুকলে সেক্ষেত্রে বসতে হতে পারে ময়ঙ্ককেই। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তিনিই নামলেন শুভমন গিলের সঙ্গে। আর শুধু নামলেনই না, সেঞ্চুরিও হাঁকালেন দলের সবচেয়ে দরকারের সময়। এদিন ১৯৬ বলে নিজের টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরান পূরণ করেন ময়ঙ্ক। ড্যারেল মিচেলকে ম্যাচের ৫৯ তম ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়েই শতরান পূরণ করেন তিনি। 

আউটফিল্ড ভেজা থাকায় আজ সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও, ১২টায় খেলা শুরু হয়। তার আগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি প্রথম টেস্টে দলে না থাকলেও, এই ম্যাচে দলে ফিরেছেন। তবে চোটের জন্য এই টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাডেজা ও ইশান্ত শর্মা। রাহানের হ্যামস্ট্রিংয়ে চোট। জাডেজার ডান হাতে চোট। ইশান্তের বাঁ হাতের কড়ে আঙুলের হাড় সরে গিয়েছে।

আজ শুরুটা ভাল করেন ভারতের দুই ওপেনার ময়ঙ্ক ও শুভমান। তবে তারপরেই পরপর তিন উইকেট হারায় ভারত। নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন আজাজ পটেল।

কানপুর টেস্টের পঞ্চম দিন চোট পান ইশান্ত। তাঁর সেই চোটই ভোগাচ্ছে। ফলে তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করছে।  জাডেজাও কানপুর টেস্ট চলাকালীন চোট পান। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই কারণে তিনি এই টেস্টে দলের বাইরে আছেন। রাহানেও কানপুর টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় চোট পান। তাঁর সেই চোট এখনও সারেনি। সেই কারণে তিনি ওয়াংখেড়েতে খেলছেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করছে।

আরও পড়ুন: বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে কেরিয়ারে ৮০০ গোলের মালিক হলেন রোনাল্ডো

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget