এক্সপ্লোর

Ronaldo on Manchester: বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে কেরিয়ারে ৮০০ গোলের মালিক হলেন রোনাল্ডো

Ronaldo on Manchester: আর্সেনালের বিরুদ্ধে খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (manchester united)। সেই ম্যাচে পিছিয়ে থেকেও রোনাল্ডোর গোলেই শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় হাসিল করে রেড ডেভিলসরা।

লন্ডন: অনন্য মাইলফলক। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে কেরিয়ারে ৮০০ গোলের মালিক হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (christiano ronaldo)। আর্সেনালের বিরুদ্ধে খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (manchester united)। সেই ম্যাচে পিছিয়ে থেকেও রোনাল্ডোর গোলেই শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় হাসিল করে রেড ডেভিলসরা। আর ম্যাচে দলকে জয় পাইয়ে দেওয়াই নয়। নিজের রেকর্ডও গড়লেন। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে কেরিয়ারে ৮০০ গোল পূর্ণ করলেন তিনি। এই মুহূর্তে তিনি ৮০১ গোলের মালিক। দ্বিতীয় স্থানে রয়েছেন ফুটবল সম্রাট পেলে। তিনি ৭৬৫ গোলের মালিক। তৃতীয় স্থানে রয়েছেন মেসি। তাঁর ঝুলিতে রয়েছে ৭৫৬ গোল। কিছুদিন আগেই সপ্তমবার ব্যালন ডি অর খেতাব জিতেছেন মেসি। এবার রোনাল্ডোও নতুন নজির গড়লেন। 

 

এই নজির গড়তে রোনাল্ডো মোট খেলেছেন ১০৯৭ ম্যাচ। রিয়াল মাদ্রিদের জার্সিতে কেরিয়ারের সবচেয়ে বেশি গোল করেছেন সি আর সেভেন। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে তিনি ৪৫০ গোল করেছেন। কেরিয়ারের শুরুতে পোর্তোর হয়ে মোট ৫ গোল করেছেন। জুভেন্তাসের হয়ে ১০১ গোলে, দেশের জার্সিতে পর্তুগালের হয়ে ১১৫ গোল ও ম্যান ইউয়ের হয়ে ১২৯ গোল করেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে আর্সেনালের বিপক্ষে ৫২তম মিনিটে ইতিহাস গড়া গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর্সেনালের বিরুদ্ধে দলকে এগিয়ে দিয়ে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৮০০ গোলের সীমানায় পা রাখলেন পর্তুগিজ তারকা।

ম্যাচের পর রোনাল্ডো বলেন, ''আমরা এর মধ্যেই পরের ম্যাচ নিয়ে ভাবছি, উদযাপনের কোনও সময় নেই! লড়াইয়ে ফেরার জন্য এই জয়টি দারুণ গুরুত্বপূর্ণ ছিল। তবে লক্ষ্য ছুঁতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে আমাদের। আমার সব সতীর্থকে অভিনন্দন, এদিন দুর্দান্ত স্পিরিট ছিল। বিশেষ কৃতজ্ঞতা আমাদের সমর্থকদের প্রতি, আপনাদের ছাড়া এটা করতে পারতাম না আমরা।''

আরও পড়ুন: ওয়াংখেড়েতে টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরান হাঁকালেন ময়ঙ্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
Sourav Ganguly: প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget