এক্সপ্লোর

IND vs NZ 2nd Test: রাহানে নয়, দ্বিতীয় টেস্টে এই ক্রিকেটারের বদলি হতে পারেন বিরাট

IND vs NZ 2nd Test: দ্বিতীয় ম্যাচে যে দল জিতবে তারাই সিরিজে চ্যাম্পিয়ন (champion) হবে। সিরিজটি টেস্ট (test) চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত হওয়ায় ২ দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

মুম্বই: কাল থেকে শুরু ভারত-নিউজিল্য়ান্ড (ind vs nz) দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে ভারতীয় দলের। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে টিম ইন্ডিয়াকে (india cricket team)। এই পরিস্থিতিতে দ্বিতীয় ম্যাচে যে দল জিতবে তারাই সিরিজে চ্যাম্পিয়ন হবে। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত হওয়ায় ২ দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় শিবিরে দ্বিতীয় ম্যাচেই একাদশে ফিরতে চলেছেন বিরাট কোহলি (virat kohli)। কিন্তু কার বদলি হিসেবে দলে যোগ দেবেন তিনি? এই প্রশ্নই এখন বারবার উঠে আসছে। 

প্রথম টেস্টে ব্যাটে রান পাননি অজিঙ্ক রাহানে। রান পাননি চেতেশ্বর পূজারাও। এই ২ অভিজ্ঞ ব্যাটার দীর্ঘদিন ধরেই অফফর্মে। রাহানে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পূজারার তো গত ২ বছরের ওপরে কোনও সেঞ্চুরিও নেই। এই পরিস্থিতিতে তাঁদের ২ জনকেই বলির পাঁঠা করা হবে, এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু সূত্র মারফৎ শোনা যাচ্ছে যে রাহানে নয়, দ্বিতীয় টেস্টে বিরাট দলে ঢুকতে পারেন ময়ঙ্ক অগ্রবালের পরিবর্ত হিসেবে। 

প্রথম টেস্টে ২ ইনিংসেই ব্যর্থ হয়েছেন ময়ঙ্কও। প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও মনে করেন যে ময়ঙ্কই হয়ত বসতে পারেন দ্বিতীয় টেস্টে। তিনি বলেন, ''দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ বাছাই খুব কঠিন হতে চলেছে। তবে আমি এখনও মনে করি যে প্রথম টেস্টে ২ ইনিংসেই ময়ঙ্ককে একবারের জন্যও আত্মবিশ্বাসী মনে হয়নি। আমার মনে হয় ওর বদলি হিসেবেই দলে ঢুকতে পারে বিরাট।'' কিন্তু সেক্ষেত্রে টিম কম্বিনেশন কেমন হবে? লক্ষ্মণ বলেন, ''পূজারা এর আগেও ওপেন করেছে। ও ওপেনিংয়ে নামতে পারে। সেক্ষেত্রে রাহানে তিন নম্বর ও বিরাট চার নম্বরেই ব্যাট করতে নামবে। শ্রেয়স আগের ম্যাচে সেঞ্চুরি করেছে। ও পাঁচ নম্বরে নামবে সেক্ষত্রে।''

আরও পড়ুন: ''রাহানে, পূজারার পাশেই দল, ঋদ্ধিকে নিয়ে ধীরে চলো নীতি'', বলছেন মাম্বব্রে

 

সেরা শিরোনাম

Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
FIFA World Cup 2026: মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
FIFA World Cup 2026: জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার
জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget