এক্সপ্লোর

IND VS NZ: ''রাহানে, পূজারার পাশেই দল, ঋদ্ধিকে নিয়ে ধীরে চলো নীতি'', বলছেন মাম্বব্রে

IND VS NZ: দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে ঢুকে পড়তে চলেছেন বিরাট কোহলি। কোপ পড়তে পারে সহ অধিনায়ক অজিঙ্ক রাহানের ওপর। তবে সাংবাদিক বৈঠকে এসে রাহানে, পূজারার পাশেই দাঁড়ালেন পারশ মাম্বব্রে।

মুম্বই: দ্বিতীয় টেস্টের আগে ঋদ্ধিমান সাহার ফিটনেসের দিকে লক্ষ্য রাখছে টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক বৈঠকে জানালেন পারশ মামব্রে (Paras Mhambrey) । প্রথম টেস্টে কাঁধে চোট নিয়ে অর্ধশতরানের ইনিংস খেলেছেন বাংলার অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার। কিন্তু উইকেটের পেছনে কিপিংয়ের সময়ে অস্বস্থি অনুভব করায় তাঁর বদলি কে এস ভরতকে দেখা গিয়েছিল। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে ধীরে চলো নীতি নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের নব নির্বাচিত বোলিং কোচ পারশ মামব্রে।  তিনি বলেন, ''দরকারের সময় ঋদ্ধি যেভাবে ব্যাট হাতে লড়েছে, তা প্রশংসার যোগ্য। আমরা খেলার শুরুর আগে পর্যন্ত অপেক্ষা করতে চাই। পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ওই আমাদের প্রথম পছন্দ।''

দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে ঢুকে পড়তে চলেছেন বিরাট কোহলি। কোপ পড়তে পারে সহ অধিনায়ক অজিঙ্ক রাহানের ওপর। ভারতের নতুন বোলিং কোচ অবশ্য বলছেন, ''রাহানে ও পূজারার পারফরম্যান্স নিয়ে আমরা একদমই চিন্তিত নই। ওঁরা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। ওরা অনেক ক্রিকেট খেলেছে। আর আমরাও জানি যে মাত্র একটা ইনিংস দূরে ওরা নিজেদের সেরা ফর্ম ফিরে পেতে। দলের সবাই ওদের পাশে রয়েছে। দলের জন্য প্রচুর ভাল ভাল ইনিংস উপহার দিয়েছে ওরা। রাহানে, পূজারা ২ জনেই জানে যে ওদের থেকে দল কি চাইছে।'' অফ ফর্মে থাকা ইশান্ত শর্মাকে নিয়েও প্রশ্ন উঠেছিল। পারশ বলছেন, ''ইশান্ত শর্মা খুব বেশি ম্যাচ খেলার সুযোগও পায়নি গত কয়েক মাসে। ও ছন্দটা হারিয়ে ফেলেছে। আর কয়েকটা ম্যাচ খেললে ধীরে ধীরে ছন্দে ফিরে আসবে ও।''

আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত- নিউজিল্যান্ড (india vs newzeland) দ্বিতীয় টেস্ট। তার আগে আজ অনুশীলনে নামার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু বৃষ্টির জন্যই বাতিল হয়ে গিয়েছে দ্রাবিড় বাহিনীর আজকের অনুশীলন। 

আরও পড়ুন: রাহানে নাকি অন্য কেউ, মুম্বই টেস্টে বাদ কে? কী বলছেন কার্তিক?

 

সেরা শিরোনাম

IND vs NZ: 'সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য কঠিন ছিল', প্রথম টেস্টে সিরাজের বাদ যাওয়া প্রসঙ্গে কি বললেন গিল?
'সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য কঠিন ছিল', প্রথম টেস্টে সিরাজের বাদ যাওয়া প্রসঙ্গে কি বললেন গিল?
Syed Mushtaq Ali T20: বঢোদরার কাছে হেরে চাপে, কোন অঙ্কে সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগে যেতে পারে বাংলা?
বঢোদরার কাছে হেরে চাপে, কোন অঙ্কে সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগে যেতে পারে বাংলা?
WTC: ওয়েলিংটন টেস্ট ড্র হয়ে কি চাপ বাড়ল ভারতের? WTC-র ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে গিল বাহিনী?
ওয়েলিংটন টেস্ট ড্র হয়ে কি চাপ বাড়ল ভারতের? WTC-র ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে গিল বাহিনী?
KKR: আইপিএলের আগে নতুন অস্ত্র আয়ত্ত করে আরও ভয়ঙ্কর হয়ে উঠছেন কেকেআরের সাড়ে ছ ফুটের পেসার
আইপিএলের আগে নতুন অস্ত্র আয়ত্ত করে আরও ভয়ঙ্কর হয়ে উঠছেন কেকেআরের সাড়ে ছ ফুটের পেসার

ভিডিও

Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো
India-Nepal Meeting: প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget