এক্সপ্লোর

তৃতীয় টি ২০: সুপার ওভারে রোহিত শর্মার অসাধারণ ব্যাটিং, নিউজিল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ জয় ভারতের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দুটি ম্যাচে ব্যাট হাতে চেনা ছন্দে দেখা যায়নি রোহিত শর্মাকে। তৃতীয় ম্যাচে ফের সংহারমূর্তিতে ভারতের হিট-ম্যান।

হ্যামিলটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ সুপার ওভারে জিতে সিরিজ পকেটে পুরে নিল ভারতীয় দল। সুপার ওভারে প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড করে ১৭ রান। টানটান উত্তেজনার মধ্যে ভারতের হয়ে ব্যাট করতে নামেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের হয়ে বল করতে আসেন টিম সাউদি। প্রথম বলে ঝুঁকি নিয়ে ছুটে ২ রান নেন রোহিত। পরের বলে হয় এক রান। তৃতীয় বলে বাউন্ডারি মারেন রাহুল। চতুর্থ বলে হয় এক রান। শেষের দুই বলেই ছক্কা মেরে দলকে জেতান রোহিত। এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ জিতল ভারত। এই সিরিজে আরও দু’টি ম্যাচ বাকি। সেগুলি নিয়মরক্ষার হয়ে দাঁড়ালেও, টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দল পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে পারে। এর আগে আজ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত (৬৫) ও রাহুল (২৭)। ওপেনিং জুটিতে ওঠে ৮৯ রান। অধিনায়ক বিরাট কোহলি করেন ৩৮ রান। রোহিত আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই আউট হন তিন নম্বরে ব্যাটিং করতে আসা শিবম দুবে। ৯৬ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। শ্রেয়স আয়ার অধিনায়ক বিরাটের সঙ্গে জুটিতে ৪৬ রান যোগ করেন। কিন্তু ১৬ বলে ১৭ রান করে আউট হন শ্রেয়স। ১৪২ রানে চার উইকেট হারায় ভারত। দলের ১৬০ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। ২৭ বলে ৩৮ রান করে আউট হন বিরাট। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৫ উইকেটে ১৭৯ রান। মণীশ পান্ডে ৬ বলে ১৪ ও রবীন্দ্র জাডেজা ৫ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। চলতি সিরিজের প্রথম দুটি ম্যাচে ব্যাট হাতে চেনা ছন্দে দেখা যায়নি রোহিতকে। তৃতীয় ম্যাচে ফের সংহারমূর্তিতে ভারতের হিট-ম্যান। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং রোহিতের। মাত্র ২৩ বলে ৫০ রান পূর্ণ করলেন তিনি। যোগ্যসঙ্গত রাহুলেরও।  ৬ ওভারেই ভারতের রান পৌঁছয় বিনা উইকেটে ৬৯-এ। কিউয়ি বোলারদের বিন্দুমাত্র রেয়াত করেনি রোহিতের ব্যাট।একের পর এক বাউন্ডারি ও ওভারবাউন্ডারি  আসে তাঁর ব্যাট থেকে। নবম ওভারের শেষ বলে রাহুলকে আউট করেন গ্র্যান্ডহোম। রাহুল ১৯ বলে করেন ২৯ রান (দুটি চার, একটি ছয়)। নিউজিল্যান্ডের অধিনায়ক ৪৮ বলে ৯৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্রায় একাই দলকে জিতিয়ে দিচ্ছিলেন। তবে শেষ ওভারে মহম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচ টাই হয়। এরপর ভারতই জয় ছিনিয়ে নেয়। এই ম্যাচে কিউয়িদের হয়ে বল হাতে সবচেয়ে কার্যকরী ভূমিকা নেন হামিশ বেনেট। রোহিত ছাড়াও শিবম দুবে ও বিরাটকে আউট করেন তিনি। মিচেল স্যান্টনার ও কলি ডে গ্র্যান্ডহোম একটি করে উইকেট পান। ভারতের হয়ে শামি ও শার্দুল ঠাকুর দু’টি করে উইকেট নেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget