এক্সপ্লোর

Ind vs NZ 3rd T20I: চাহারের ছক্কা দেখে ড্রেসিংরুমের ব্যালকনি থেকে স্যালুট উচ্ছ্বসিত রোহিতের

Deepak Chahar: ভারতীয় ইনিংস শেষ হয়ে যাওয়ার পরেও মিলনেকে মারা চাহারের ছক্কা নিয়ে আলোচনা চলল। শর্ট বল করতে গিয়েছিলেন মিলনে। কিন্তু চাহার সেই বলকে ফেললেন লং অন বাউন্ডারির বাইরে।

কলকাতা: রোহিত শর্মা (Rohit Sharma)-ঈশান কিষাণ (Ishan Kishan) যখন ব্যাট করছিলেন, ভারতের স্কোর দুশোর কাছাকাছি পৌঁছবে বলেই মনে করা হচ্ছিল। কিন্তু মাঝের ওভারগুলোর পরপর কয়েকটা উইকেট হারিয়ে যেন সামান্য হলেও খেই হারিয়েছিল ভারতীয় ইনিংস। ১৯ ওভারে ভারতের স্কোর ছিল ১৬৫/৭।

সেখান থেকে এক ওভারে যেন ম্যাচের রং পাল্টে দিলেন দীপক চাহার। চেন্নাই সুপার কিংসের হয়ে স্লগ ওভারে বিধ্বংসী শট খেলতে দেখা যায়। রবিবার ইডেনে জাতীয় দলের জার্সিতে শেষ ওভারে ব্যাটে ঝড় তুললেন মিডিয়াম পেসার। নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনেকে মারলেন দুটি চার ও একটি বিশাল ছক্কা। সব মিলিয়ে সেই ওভারে উঠল ১৯ রান। ভারতের স্কোরও পৌঁছে গেল একশো আশির কোটায়। মাত্র ৮ বলে ২১ রান করে অপরাজিত রইলেন দীপক চাহার।

কিন্তু ভারতীয় ইনিংস শেষ হয়ে যাওয়ার পরেও মিলনেকে মারা চাহারের ছক্কা নিয়ে আলোচনা চলল। শর্ট বল করতে গিয়েছিলেন মিলনে। কিন্তু চাহার সেই বলকে ফেললেন লং অন বাউন্ডারির বাইরে। বিশাল ছক্কা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়লেন রোহিত। হাফসেঞ্চুরি করে আউট হওয়ার পর থেকে যিনি ইডেনের ক্লাব হাউসের ড্রেসিংরুমের বাইরের গ্যালারিতে বসেছিলেন। চাহারের ছক্কা দেখে আপ্লুত রোহিত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। স্যালুট করলেন সতীর্থকে।

সেই রোহিত, যিনি ইডেনের রাজপুত্র বললেও অত্যুক্তি হয় না। এই মাঠে অনবদ্য সব রেকর্ড রয়েছে রোহিতের। ইডেন (Eden Gardens) তাঁকে কোনওদিন খালি হাতে ফেরায়নি। টেস্ট অভিষেক এই মাঠে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে-তে বিশ্বরেকর্ডের ২৬৪ এই মাঠে। ইডেন আর রোহিত শর্মা (Rohit Sharma) যেন সমার্থক হয়ে উঠেছেন। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের জ্বলে উঠল রোহিতের ব্যাট। ৩১ বলে ৫৬ রান করলেন তিনি। ইনিংস সাজানো ৫ চার ও ৩ ছক্কায়।

সেই রোহিতই সতীর্থের ছক্কা দেখে আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন। স্যালুট করলেন চাহারকে। ইডেনে দিনের সেরা ছবি হয়ে রইল হয়তো সেটাই।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget