এক্সপ্লোর

IND vs NZ: কানপুর টেস্ট ড্র! যেন বিশ্বাসই হচ্ছিল না ইনজামাম উল হকের

IND vs NZ: ম্যাচের যবনিকা টানতে বাধ্য হন অনফিল্ড আম্পায়াররা। তবে প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক মনে করেন, শেষ দিনে মাত্র ২ সেশনেই খেলা শেষ করা উচিত ছিল ভারতের।

করাচি: ভারত-নিউজিল্যান্ড কানপুর টেস্ট নিয়ে মুখ খুললেন ইনজামাম উল হক। পঞ্চম দিনে যখন ম্যাচ ড্র হল তখন ভারতের দরকার ছিল আর মাত্র ১টি উইকেট। কিন্তু খারাপ আলোর জন্য় ম্যাচের যবনিকা টানতে বাধ্য হন অনফিল্ড আম্পায়াররা। তবে প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক মনে করেন, শেষ দিনে মাত্র ২ সেশনেই খেলা শেষ করা উচিত ছিল ভারতের। নিজের ইউটিউব চ্যানেলে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট নিয়ে কথা বলতে গিয়ে ইনজামাম বলেন, ''আমি জানি না নিউজিল্যান্ড দলকে কৃতিত্ব দেওয়া ঠিক হবে কি না। আবার ভারতীয় দলও আনলাকি এটাও বলা যাবে কি না। চতুর্থ দিন পর্যন্ত নিশ্চিত ছিল যে নিউজিল্যান্ড এই ম্যাচ জিততে পারবে না। কারণ ২৮৪ রান তাড়া করে জয় কোনওভাবেই এই কিউয়ি ব্যাটিং লাইন আপের পক্ষে সম্ভব নয়। নিউজিল্যান্ড ব্যাটারদের প্রশংসা করতেই হবে, কারণ ওরা পুরো দিনটা ক্রিজে কাটিয়ে দিতে পেরেছে। বল যেভাবে ঘুরছিল, আমি ভেবেছিলাম রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলের মধ্যে কেউ একজন ভয়ঙ্কর হয়ে উঠবেন।'' তিনি আরও বলেন, ''আমি মনে করি শেষ দিনে মাত্র ২ সেশনেই খেলা উচিত ছিল।''

সোমবারই আইসিসি থেকে তালিকা প্রকাশ করে জানিয়েছে যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। দুইয়ে রয়েছে ভারত। তিনে পাকিস্তান। পরের তিনটি দল হল যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

আজাজ পটেল (Ajaz Patel) ও রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। এই দুই নাম হয়তো অনেকদিন ভুলতে পারবেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কানপুরের গ্রিন পার্কে পঞ্চম দিনের ধুলো ওড়া পিচে শেষ উইকেটে দুরন্ত লড়াই করে নিশ্চিত পরাজয় রুখে দিলেন নিউজিল্যান্ডের (Ind vs NZ) দুই টেল এন্ডার। ৫২ বলে অবিচ্ছেদ্য ১০ রানের পার্টনারশিপ গড়লেন। এবং সেটা এমন একটা সময়, যখন আলো পড়ে আসছে। প্রত্যেক ওভারের শেষে লাইটমিটার বার করে আলো মাপছেন আম্পায়াররা। আর ক্ষুধার্ত দেখাচ্ছে ভারতের স্পিন ত্রয়ী আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলকে।

আরও পড়ুন: রেকর্ড সপ্তমবার ব্যালন ডি অর খেতাব জয় মেসির

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget