এক্সপ্লোর

IND vs PAK: প্রথম বলে উইকেট, চতুর্থ বলে ছক্কা, ফিরে দেখা পাক ম্যাচে শেষ ওভারের থ্রিলার

Asia Cup, IND vs PAK: হার্দিক-জাডেজাই ফের একবার ত্রাতা হয়ে উঠলেন ভারতের। ৮৯ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে ২ জনে মিলে ৫২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।

দুবাই: একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া যাক। সাল ২০১৭। ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। প্রতিপক্ষ ভারত-পাকিস্তান (IND vs PAK)। সেদিন ৭৬ রানের ইনিংস খেলে রান আউট হয়ে ফিরতে হয়েছিল হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya। সেদিন উল্টোদিকে থাকা রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন দেশবাসী। তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝিতেই হার্দিককে রান আউট হতে হয়েছিল। 

এদিন সেই হার্দিক-জাডেজাই ফের একবার ত্রাতা হয়ে উঠলেন ভারতের। ৮৯ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে ২ জনে মিলে ৫২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। শেষ ওভারের শুরুতেও ক্রিজে ছিলেন ২ জনে। তখন ৬ বলে ৭ রান দরকার ছিল। কিন্তু শেষ ওভারেই চাপ বাড়ল ভারতের প্রথম বলেই। ৩৫ রানে ব্যাট করা জাডেজাকে ফিরিয়ে দেন মহম্মদ নাওয়াজ। ৫ বলে তখনও দরকার ৭ রান। দ্বিতীয় বলে ব্যাট করতে নেমে কার্তিক সিঙ্গলস নেন। তৃতীয় বলে কোনও রান পাননি হার্দিক। ৩ বলে দরকার ৬ রান। চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন হার্দিক। 

দুরন্ত জয় ভারতের

পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপর (Asia Cup 2022) প্রথম ম্যাচে ভারতীয় (IND vs PAK) বোলাররা দুরন্তভাবে শুরু করলেও, ফের একবার শুরুতেই গত বছরের ম্যাচের দুঃস্বপ্ন উঁকি দিচ্ছিল। প্রথম ওভারেই শূন্য রানে বোল্ড হন কেএল রাহুল। নাসিম শাহের বলে একই ওভারে বিরাট কোহলিও ক্যাচ তোলেন। তবে স্লিপে তা ধরতে পারেননি ফখর জামান। শুরুতেই প্রথম উইকেট হারানোর পর কোহলি এবং রোহিত শর্মা দেখেশুনে ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কোহলিকে ভাল ছন্দে দেখালেও, রোহিত শুরুর দিকে রান করতে বেশ চাপে পড়েন।

পাণ্ড্য-জাডেজার পার্টনারশিপ

শেষমেশ মহম্মদ নওয়াজকে ছক্কা মারতে গিয়ে ১৮ বলে ১২ রানেই ফেরেন রোহিত। প্রায় সঙ্গে সঙ্গেই রোহিতকে অনুসরণ করে ৩৫ রানে সাজঘরে ফেরেন বিরাটও। ৫৩ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল ভারত। সূর্যকমার যাদব ১৮ রানে আউট হলে ভারতের স্কোর ৮৯/৪ হয়ে যাওয়ায় চাপ আরও বাড়ে। তবে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া রবীন্দ্র জাডেজা কিন্তু হাল ছাড়ার পক্ষে একেবারেই ছিলেন না। দুই অলরাউন্ডার মিলেই ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান।

পঞ্চম উইকেটে ৫২ রানের পার্টনারশিপ গড়েন হার্দিক ও জাডেজা। হার্দিক নিজের ইনিংসের শুরুতেই নিজের মনোভাব স্পষ্ট করে দেন। আগ্রাসী মেজাজে ব্যাট করেন তিনি। ১৯তম ওভারে হার্দিকের দৌলতেই উঠা ১৪ রান ম্যাচের মোর ঘুরিয়ে দেয়। তবে দুইজনে ম্যাচ শেষ করতে অবশ্য় পারেননি। শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকাতে গিয়ে ৩৫ রানেই ফিরতে হয় জাডেজাকে। কিন্তু পাণ্ড্য ৩৩ রানে অপরাজিত থাকেন। ছক্কা মেরে পাঁচ উইকেটে ভারতকে জেতান তিনি। ফলে জয় দিয়েই এশিয়া কাপ শুরু করল ভারত। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget