এক্সপ্লোর

IND vs SA: জোহানেসবার্গে রাহানে দায়িত্বে থাকলে ফল অন্যরকম হত, মনে করছেন এই প্রাক্তন ওপেনার

IND vs SA: বিরাট কোহলির না থাকায় কে এন রাহুলের নেতৃত্বে সেই ম্যাচে খেলতে নেমেছিল ভারত। কিন্তু ভারতের হারের সঙ্গে সঙ্গে রাহুলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।

মুম্বই: প্রথম টেস্টে দুর্দান্তভাবে জয়ের পর দ্বিতীয় টেস্টেই হার। বিরাট কোহলির না থাকায় কে এন রাহুলের নেতৃত্বে সেই ম্যাচে খেলতে নেমেছিল ভারত। কিন্তু ভারতের হারের সঙ্গে সঙ্গে রাহুলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর মনে করেন যে অজিঙ্কা রাহানে যদি দ্বিতীয় টেস্টে অধিনায়কের দায়িত্ব সামলাতেন, তবে ম্যাচের ফল অন্যরকম হত। 

এক সাক্ষাৎকারে জাফর বলছেন, ''টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্তে আমি খানিকটা অবাকই হয়েছিলাম। যদি অজিঙ্ককে দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে রাখা হয়, তবে তাকে অবশ্যই বিরাটের অনুপস্থিতিতে অধিনায়কত্ব দেওয়া উচিত ছিল। ক্যাপ্টেন্সির জন্য অন্য কোনোদিকে তাকানো উচিতই নয়।'' প্রাক্তন এই ওপেনার আরও যোগ করেন, ''রাহানে যখন শেষবার ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিল তখন ও দুর্দান্তভাবে সফল হয়েছিল। অস্ট্রেলিয়ার মাটিতে অনবদ্য সিরিজ জিতিয়ে এসেছে দলকে। এখনও পর্যন্ত কোনো টেস্ট ম্যাচে হারেনি ওর নেতৃত্বে দল। এই সব ফ্যাক্টর মাথার রেখেই রাহানেকে নেতৃত্ব দেওয়া উচিত ছিল।''

এদিকে, আগামীকাল থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট। আর সেই ম্যাচেই ভারতের তারকা পেসার মহম্মদ শামির সামনে এবার বিরাট এক মাইলফলক ছোঁয়ার হাতছানি। দ্বিতীয় টেস্টে জোহানেসবার্গে সেইভাবে ফর্মে ছিলেন না। কেপ টাউনে তৃতীয় টেস্টে নামার আগে সিরিজের ফল এই মুহূর্তে দাঁড়িয়ে ১-১ অবস্থায়। সিরিজের ভাগ্য নির্ধারিত হবে মঙ্গলবার থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্ট ম্যাচে। কেপ টাউনে দুই ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে এবং জাভাগাল শ্রীনাথকে স্পর্শ করার হাতছানি রয়েছে শামির সামনে। কিন্তু কীভাবে? 

পঞ্চম ভারতীয় বোলার হিসেবে টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে ৫০ উইকেট নেওয়ার নজির গড়তে পারেন বাংলার পেসার। চলতি সিরিজেই টেস্টে ২০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন শামি। এই মুহূর্তে সিরিজে শামির উইকেট সংখ্যা ১১। জোহানেসবার্গে তিনি তিনটি উইকেট নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০ টি ইনিংসে বল করে শামির সংগ্রহ ৪৫টি উইকেট। কেপটাউনে আর মাত্র ৫টি উইকেট নিলেই শামি নজির গড়ে ফেলবেন। শ্রীনাথের পরে দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে শামি প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে ৫০টি উইকেট নেওয়ার নজির গড়বেন।

 

সেরা শিরোনাম

Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
Prithvi Shaw: লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী
লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী
Virat Kohli And Rohit Sharma: রোহিত শর্মার কোন রেকর্ড, যা বিরাট কোহলির পক্ষে ভাঙা কোনওভাবেই সম্ভব নয়
রোহিত শর্মার কোন রেকর্ড, যা বিরাট কোহলির পক্ষে ভাঙা কোনওভাবেই সম্ভব নয়

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget