এক্সপ্লোর

IND vs SA ODI: ভারতীয় দলের নেতৃত্বে কি দেখা যাবে বুমরাকে? কী ইঙ্গিত দিলেন তারকা পেসার?

IND vs SA ODI: বিরাট কোহলি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর কে হবেন পরবর্তী অধিনায়ক তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। রোহিত শর্মাকে সীমিত ওভারের ফর্ম্যাটে অধিনায়ক বেছে নেওয়া হয়েছে।

পার্ল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তাঁকে সহ অধিনায়ক বাছা হয়েছে। এই প্রথমবার লিডারশিপ গ্রুপের পদাধিকারী ব্যক্তি তিনি। তবে জশপ্রীত বুমরা বলছেন যে অধিনায়কের দায়িত্ব দেওয়া হলেও, তা সামলাতে তৈরি তিনি। বিরাট কোহলি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর কে হবেন পরবর্তী অধিনায়ক তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। রোহিত শর্মাকে সীমিত ওভারের ফর্ম্যাটে অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। কিন্তু আগামী বছরই রোহিত ৩৫ এ পা রাখবেন। সেক্ষেত্রে ভবিষ্যতের দিকে তাকালে বুমরার অভিজ্ঞতা তাঁকে এগিয়ে রাখবে নিঃসন্দেহে। আর টেস্ট দলের লিডারশিপ গ্রুপেও রয়েছেন বুমরা। প্রথম ওয়ান ডে ম্যাচ আগামী ১৯ জানুয়ারি। তার আগে এদিন সাংবাদিক বৈঠকে এসে ভারতীয় দলের তারকা পেসার বলেন, "যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আমার কাছে সেটা বিরাট সম্মানের ব্য়াপার হবে।  এরকম একজন প্লেয়ারকেও পাওয়া যাবে না যে, টেস্ট ক্যাপ্টেন হতে চাইবে না। আমি ব্যতিক্রম নই। আমার সেরাটুকু দিয়েই দলে অবদান রাখব।  সেটা যেকোনও ভাবেই নেতৃত্ব দেওয়া হোক না কেন! পরিস্থিতি আমি সেভাবেই দেখি। দায়িত্ব নিয়ে প্লেয়ারদের সাহায্য় করার মানসিকতা আমার সবসময় ছিল এবং থাকবেও। যে কোনও পরিস্থিতিতেই তা বদলাবে না।'' উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতেই টেস্টে অভিষেক হয়েছিল বুমরার।

বিরাটের টেস্টে নেতৃত্ব ছাড়ার ব্যাপারে প্রশ্ন করা হলেন ডানহাতি এই পেসার বলেন, ''এই সিদ্ধান্তটা বিরাটের একান্তই ব্যক্তিগত। আমি এই নিয়ে বলার কেউই নই। ও এত বছর ধরে ক্রিকেট খেলছে। নিজের শরীর কেমন সায় দিচ্ছে তা ও ভালমতোই বুঝতে পারছে। সবদিক ভেবেই হয়ত সিদ্ধন্ত নিয়েছে। কিন্তু আমাদের লিডারশিপ গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য থাকবে আগের মতই।''

টেস্ট সিরিজ অতীত। এবার সামনে ওয়ান ডে সিরিজ। সময় নষ্ট করার সময় নেই। আজ সোমবার থেকে অনুশীলনে নেমে পড়ল ভারতীয় দল। প্রথম দিনের অনুশীলনে সবার নজর ছিল বিরাট কোহলির দিকে ২ দিন আগেই নেতৃত্ব ছেড়েছেন টেস্টের। ওয়ান ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে আগের বছরই নেতৃত্ব থেকে সরতে হয়েছিল। আসন্ন সিরিজে রোহিত শর্মা না থাকায় কে এল রাহুলের অধীনে খেলতে নামবেন বিরাট। এদিন অনুশীলনেও সেই চেনা বিরাটকেই দেখতে পাওয়া গেল। টিম হাডলে উপস্থিত হয়ে বাকি সতীর্থদের মতই যাবতীয় টিপস শুনলেন অধিনায়ক ও কোচ দ্রাবিড়ের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget