এক্সপ্লোর

Ind vs SA ODI Series: পাঁচ বছর পর ওয়ান ডে-তে মাঠে নামছেন ভারতের তারকা ক্রিকেটার

R Ashwin News: ওয়ান ডে ক্রিকেটে ফিরতে চলেছেন আর অশ্বিন। প্রায় পাঁচ বছর পর আন্তর্জাতিক ওয়ান ডে খেলবেন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে খেলবেন অফস্পিনার।

পার্ল: তিনি যখন শেষবার ভারতের হয়ে ওয়ান ডে খেলেছেন, বিশ্বে করোনা নামক অতিমারি হানা দেয়নি। আফগানিস্তান ফের তালিবানদের দখলে চলে যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে ডোনাল্ড ট্রাম্প। দিয়েগো মারাদোনা থেকে শুরু করে অজিত ওয়াড়েকর, দিলীপ কুমার থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায়, সকলেই জীবিত।

ভারতীয় দলের ইঙ্গিত, ওয়ান ডে ক্রিকেটে ফিরতে চলেছেন আর অশ্বিন (R Ashwin)। প্রায় পাঁচ বছর পর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে দেখা যেতে পারে তামিলনাড়ুর তারকা অফস্পিনারকে।

অশ্বিন শেষবার ভারতের হয়ে ওয়ান ডে খেলেছিলেন ২০১৭ সালে। নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচ মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) ব্যাটের দাপটে ৯৩ রানে জিতেছিল ভারত। সেই ম্যাচে অশ্বিন ১০ ওভারে মাত্র ২৮ রানে তিন উইকেট পেয়েছিলেন। সব কিছু ঠিকঠাক চললে বুধবার ফের ভারতের হয়ে ওয়ান ডে খেলবেন অশ্বিন।

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে টিম ইন্ডিয়ার অধিনায়ক কে এল রাহুল বলেছেন, 'বোল্যান্ড পার্কে দুদিন প্র্যাক্টিস করার পর মনে হয়েছে টেস্ট সিরিজের তুলনায় পিচে স্পিনারদের জন্য বাড়তি সাহায্য থাকবে। আমাদের দলে দুর্দান্ত স্পিনার রয়েছে। অশ্বিন দলে ফিরছে আর ও কী মানের স্পিনার তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। চাহাল বছরের পর বছর ধরে আমাদের হয়ে দুরন্ত পারফর্ম করে চলেছে। পিচে কোনও সাহায্য থাকলে এই দুজন কাজে লাগাবেই।'

চোটের জন্য রোহিত শর্মা (Rohit Sharma) নেই। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতকে (Ind vs SA) নেতৃত্ব (KL Rahul) দিচ্ছেন কে এল রাহুল। আর নেতৃত্বের গুরুদায়িত্ব পেয়েই নিজের ব্যাটিং পোজিশন পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাহুল। জানালেন, রোহিতের অনুপস্থিতিতে তিনি ওপরের দিকে ব্যাট করবেন। সব কিছু ঠিকঠাক চললে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে ইনিংস ওপেন করার কথা রাহুলের।

ওয়ান ডে-তে ভারত-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি সাক্ষাতে কারা এগিয়ে?

ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগে পার্ল থেকে জুম কলে সাংবাদিকদের রাহুল বলেন, 'গত ১৪-১৫ মাসে কখনও ৪ তো কখনও ৫ নম্বরে ব্যাটিং করেছি। তখন দলের তাই প্রয়োজন ছিল। এখন রোহিতের অনুপস্থিতিতে আমি ওপরের দিকে ব্যাট করব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget