এক্সপ্লোর

Suryakumar Yadav: আইপিএলে সফল হলেই টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ? কী বলছেন সূর্যকুমার?

T20 World Cup: বিশ্বকাপের আগে ভারতের মতো দক্ষিণ আফ্রিকার হাতেও পড়ে রয়েছে ৬টি মাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

ডারবান: ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) পরই তাঁকে অধিনায়ক করে টি-টোয়েন্টি যুদ্ধে নামছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে তিনিই ছিলেন জাতীয় দলের অধিনায়ক। সেই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানিয়ে দিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএলের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচের আগে সূর্যকুমার বলেছেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ নেই। কিন্তু তারপর আইপিএলে ১৪টি লিগ ম্যাচ রয়েছে। যারা এই টি-টোয়েন্টি ম্যাচগুলিতে খেলছে, তারা অনেক ম্যাচ খেলেছে। অনেক অভিজ্ঞতা রয়েছে তাদের। তাই আমার মনে হয় না টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছতে বসে কোনও সমস্যা হবে। কারণ প্রত্যেকে নিজের ভূমিকা আর দায়িত্বের কথা জানে। বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে খেলতে হয় জানে।'

বিশ্বকাপের আগে ভারতের মতো দক্ষিণ আফ্রিকার হাতেও পড়ে রয়েছে ৬টি মাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। এইডেন মারক্রামদের দল নির্বাচনের ক্ষেত্রেও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল হারলেও, ঠিক পরপরই তাদের হারানোটা দলকে বেশ আত্মবিশ্বাস জুগিয়েছে। মত সূর্যর। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'বিশ্বকাপে হারাটা খুবই হতাশাজনক ছিল এবং সেটা এত সহজে ভুলে যাওয়াও সম্ভব নয়। তবে ভিন্ন ফর্ম্যাটে হলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় জয়টা কিন্তু আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।' অধিনায়ক সূর্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের সকলকে নির্ভীক ক্রিকেট খেলার পরামর্শই দিয়েছেন বলে জানান। তিনি বলেন, 'খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সামনে এগিয়ে এসে নির্ভীক ক্রিকেট খেলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও এই ধরনের ক্রিকেটটাই দরকার। আমি ওদের বলেছি, বেশি ভাবনাচিন্তা না করে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওরা যেমনটা খেলে, তেমনভাবেই এখানেও যেন খেলা চালিয়ে যায়।'

সাদা বলের সিরিজ়ে বোর্ডের কাছে বিশ্রাম চেয়েছিলেন রোহিত শর্মা। তাঁকে বিশ্রাম দেওয়াও হয়েছে। সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্যও চোটের কবলে, তাই সূর্যই দলকে টি-টোয়েন্টি সিরিজ়ে নেতৃত্ব দেবেন। তিনি কিন্তু নতুন দায়িত্ব বেশ উপভোগই করছেন বলে জানান সূর্যকুমার যাদব।

আরও পড়ুন: Mukesh Kumar Exclusive: তালতলার একচিলতে ঘর থেকে ভারতীয় ড্রেসিংরুম! হানিমুন মুলতুবি রেখে দক্ষিণ আফ্রিকায় মুকেশ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Lionel Messi: প্রতিপক্ষ মিডফিল্ডারকে ম্য়াচের মাঝেই চড়, শাস্তি পেলেন লিওনেল মেসি
প্রতিপক্ষ মিডফিল্ডারকে ম্য়াচের মাঝেই চড়, শাস্তি পেলেন লিওনেল মেসি
Sachin Or Kohli: সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
Spain vs Argentina: কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget