এক্সপ্লোর

IND vs SA T20I series: আহত দীপক হুডার বদলে ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন শ্রেয়স আইয়ার?

Deepak Hooda: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে একটিও ম্যাচ খেলেননি দীপক হুডা। এবার পিঠের চোটের জন্য গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন বড়োদার এই অলরাউন্ডার।

তিরুঅনন্তপুরম: দক্ষিণ আফ্রিকার  বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (IND vs SA T20I Series) থেকে ছিটকে গেলেন দীপক হুডা (Deepak Hooda)। পিঠের চোটের জন্য গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন বড়োদার এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য় ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন হুডা। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়ে কিছুটা চাপ বেড়ে গেল। তাঁর বদলে কোন ভারতীয় তারকা জাতীয় দলে সুযোগ পাচ্ছেন?

সুযোগ পাচ্ছেন শ্রেয়স?

সূত্রের খবর অনুযায়ী, হুডার বদলে আসন্ন প্রোটিয়া সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও, শোনা যাচ্ছে শ্রেয়সই জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন। তাঁকে তিরুঅন্ততপুরমে ভারতীয় দলের টিম বাসেও লক্ষ্য করা গিয়েছে। শ্রেয়স বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে সুযোগ না পেলেও, তিনি রিজার্ভে রয়েছেন। অপরদিকে, হুডা কিন্তু মূলদলে থাকলেও, তাঁর বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে জল্পনা বাড়ছে। শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া সিরিজের পর হুডা না কি সরসারি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যাচ্ছেন।

হুডার পাশাপাশি আসন্ন দিন হার্দিক পাণ্ড্য ও ভুবনেশ্বর কুমারও এনসিএতে যাবেন। তাঁদের উভয়কেই দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপে ভারতীয় দলে যোগ দেওয়ার আগে এনসিএতে তাঁদের ফিটনেসই পর্যবেক্ষণ করে দেখা হবে। বাংলার শাহবাজ আহমেদও এই সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন বলে খবর। অপরদিকে, মহম্মদ শামি অস্ট্রেলিয়া সিরিজের আগেই করোনা আক্রান্ত হওয়ায় একটিও ম্যাচ খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকা সিরিজেও তাঁর দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। 

হুডার চোট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন হুডা। কিন্তু তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেই চোট পেয়ে যান তিনি। সেই সময়ই পিঠে চোট পেয়েছিলেন হুডা। তৃতীয় টি-টোয়েন্টির আগেই বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ''পিঠের চোটের কারণে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টিতে নির্বাচনের জন্য দীপক হুডাকে পাওয়া যায়নি।''

চলতি বছরই দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল দীপক হুডার। ৯টি টি-টোয়েন্টি ম্যাচে ২৯৩ রান করেছেন দীপক হুডা। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য জাতীয় দলে টি-টোয়েন্টি স্কোয়াডে ধারাবাহিকভাবে খেলছিলেন হুডা। এছাড়াও বল হাতেও মাঝের ওভার গুলোয় কার্যকরী ভূমিকা নিয়েছিলেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হুডা সুস্থ হয়ে উঠবেন, এমনটাই আশা রাখছেন সবাই।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের সুফল পেল ভারত, ব়্যাঙ্কিংয়ে কত নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget