এক্সপ্লোর

Elgar On Virat: ''আমার দিকে থুতু ছিটিয়েছিল বিরাট'', প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে বিস্ফোরক মন্তব্য এলগারের

IND vs SA: ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা যখন ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে আসে, সেই সময়ের ঘটনা এটি। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ঘটনাটি ঘটেছিল।

জোহানেসবার্গ: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সম্প্রতি। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজেই শেষবার মাঠে নেমেছিলেন প্রাক্তন এই প্রোটিয়া বাঁহাতি ওপেনার। এবার বিরাট কোহলিকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করলেন ডিন এলগার। 'ব্যান্টার উইথ দ্য বয়েজ' পডকাস্টে তিনি জানালেন যে প্রথমবার যখন তিনি কিং কোহলির মুখোমুখি হয়েছিলেন, বিরাট রীতিমতো তাঁর দিকে থুতু ছিটিয়েছিলেন। 

প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক বলেন, ''ভারতের পিচগুলো সত্যি খুব হাস্যকর। ওখানকার পরিস্থিতিতে খেলা সম্পর্কে আমি কিছু বলতে চাই না। তবে ঘটনাটা ঘটেছে যখন আমি ব্যাটিং করতে আসি। টিম ইন্ডিয়ার দুই স্পিনার রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন আমার দিকে তাকিয়ে রয়েছিল। বিরাট কোহলিও আমাকে দেখছিল। তবে কোহলি যেন আমার দিকে থুথু ফেলল। এটা দেখে আমি রীতিমতো রেগে যাই এবং ওকে দুটো কথাও শুনিয়ে দি।''

উল্লেখ্য়, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা যখন ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে আসে, সেই সময়ের ঘটনা এটি। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ঘটনাটি ঘটেছিল। টেস্টে ১৩ শতরানের মালিক আরও বলেন, ''সেই সময় এবি ডিভিলিয়ার্স বিরাটের আইপিএল দল আরসিবির সদস্য ছিল। আমি বিরাটকে স্পষ্ট জানাই যে ও যদি কাজটা ফের করে, তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। সেই সময় কিছু বাক্য বিনিময় হয়, তবে আমি ধীরে ধীরে নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছিলাম। কারণ আমরা ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলছিলাম তখন।'' 

উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে কেপ টাউন টেস্টই দক্ষিণ আফ্রিকার (South Africa Cricket Team) তারকা ক্রিকেটার ডিন এলগারের (Dean Elgar) শেষ ম্যাচ ছিল। এই ম্যাচ শেষে ভারতীয় দলের তরফে এলগারকে এক জার্সি উপহার দেওয়া হয়। সকল ভারতীয় ক্রিকেটারদের সই করা সেই জার্সি দলের তরফে দুই সবথেকে সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) ডিন এলগারের হাতে তুলে দেন। উপহার পেয়ে স্বভাবতই খুশি প্রোটিয়া তারকা ব্যাটার। তাঁকে বিরাট কোহলিকে আলিঙ্গন করতেও দেখা যায়।

ম্যাচ শেষে রোহিত শর্মা কিন্তু এলগারের প্রশংসা করতে ভোলেননি। তিনি বলেন, 'ও দক্ষিণ আফ্রিকান দলের ভীষণ গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। একবার ক্রিজে টিকে গেলে ওকে আউট করাটা খুবই কঠিন। আমদের মধ্যে ম্যাচের আগে এই নিয়ে বিস্তর আলোচনা হয়। যত দ্রুত সম্ভব ওকে সাজঘরে ফেরাতে আমরা বদ্ধপরিকর ছিলাম। ও দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের জন্য যা করছে সেই বিষয়ে আমরা সকলেই অবগত। তাই দারুণ এক কেরিয়ারের জন্য ওকে শুভেচ্ছা এবং আগামীদিনের জন্য অনেক শুভতকামনা।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget