এক্সপ্লোর

IND vs SL, 2nd Test: দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে অক্ষর পটেল, ছাড়া হল কুলদীপকে

IND vs SL, 2nd Test: চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার দ্বিতীয় টেস্টে দলে ঢকে পড়লেন তিনি। বদলে ছেড়ে দেওয়া হল কুলদীপ যাদবকে।

মোহালি: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় এসেছে। দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে ঢুকে পড়লেন অক্ষর পটেল (axar patel)। চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার দ্বিতীয় টেস্টে দলে ঢকে পড়লেন তিনি। বদলে ছেড়ে দেওয়া হল কুলদীপ যাদবকে (kuldeep yadav)। তাঁকে অক্ষর পটেলের ব্যাক স্পিনার হিসেবেই দলে নেওয়া হয়েছিল। টিম ম্যানেজমেন্ট মনে করছে যে দলে চারজন বাঁহাতি স্পিনার রাখার কোনও দরকার নেই। দলে রবীন্দ্র জাদেজা ও সৌরভ কুমারও রয়েছেন। এছাড়াও রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও জয়ন্ত যাদব।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দল ঘোষণার সময়ই বোর্ডের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে, অক্ষর পটেল রিহ্যাবে রয়েছেন। তাঁকে ফিটনেস টেস্ট দিতে হবে। সেখানে পাশ করলে তবেই একমাত্র মিলবে দলে ঢোকার ছাড়পত্র। সেই মতো ফিটনেস টেস্টে পাশ করেই দলে ঢুকে পড়লেন অক্ষর। 

বিরাট কোহলির (Virat Kohli) শততম টেস্ট স্মরণীয় করে রাখল টিম ইন্ডিয়া (Team India)। মোহালিতে মাত্র তিন দিনের মধ্যে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা (Rohit Sharma)।

ভারতের ইনিংসের ৫৭৪/৮ (ডিক্লেয়ার) স্কোরের জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল মাত্র ১৭৪ রানে। প্রতিপক্ষকে কোনওরকম রেয়াত না করে ফলো অন করান রোহিত শর্মা।

কিন্তু আগ্রাসী রোহিত শ্রীলঙ্কাকে দুরমুশ করার সুযোগ হাতছাড়া করেননি। বিশাল রানের লিড থাকায় তিনি ফলো অন করান শ্রীলঙ্কাকে। ভারতীয় বোলাররা অধিনায়কের সেই আস্থার মর্যাদা দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে লড়াই করেছিলেন একমাত্র পাথুম নিসাঙ্কা। ১৩৩ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে যেটুকু যা লড়াই করলেন নিরোশন ডিকাওয়েলা। ৮১ বলে ৫১ রানে অপরাজিত রইলেন। বাকিরা আর কেউই ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

রবিবার সারাদিনে পড়ল ১৬ উইকেট। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ৬০ ওভারে। ভারতীয় বোলারদের মধ্যে আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা ৪টি করে উইকেট নিয়েছেন। দুই উইকেট মহম্মদ শামির।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Blood Bank Scam: চলতি বছরের প্রথম ৬ মাসেই ভিন রাজ্যে ৬ কোটি টাকার লোহিত কণিকা এবং প্লাজমা বিক্রি!
Blood Bank Scam: মে মাসে দঃ ২৪ পরগনায় বেসরকারি নার্সিংহোমের রক্ত বিক্রির বেনিয়মের পর্দাফাঁস
TMC News: লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নথিভুক্ত জমিতে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস?
Arms Recovery: রবিবার সাতসকালে অশোকনগরে অস্ত্র পাচারের হদিশ পেল CID এবং অশোকনগর থানার পুলিশ
Rajarhat Blast News: রাজারহাটে বিস্ফোরণ। ভাড়াটের পর গ্রেফতার দালাল। ধৃত বেড়ে ২ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget