এক্সপ্লোর

IND vs SL, 3rd ODI: 'নিয়মরক্ষায়' নৌকাডুবি, ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কার কাছে সিরিজের শেষ ম্যাচে হারল ভারত

অভিষেক মঞ্চে রাহুল চাহার ও চেতন সাকারিয়ার মরিয়া চেষ্টা অবশ্য নজর কেড়েছে ক্রীড়াপ্রেমীদের।

কলম্বো : দাপুটে জয়ে শুরুর পরের ম্যাচে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে জয়। সিরিজ পকেটে পুরে ফেলার পর শেষ ম্য়াচে ছিল শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের সুযোগ। সেটা অবশ্য করতে পারল না রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন ভারত। ব্যাটিং বিপর্যয়ের জেরে প্রেমদাসায় সিরিজের শেষ ম্যাচে ৩ উইকেটে হারতে হল ভারতকে। যদিও হারের মাঝেও উজ্জ্বল অভিষেককারী রাহুল চাহার (৩/৫২), চেতন সাকারিয়াদের (২/৩৪) অদম্য লড়াই। তবে হাতে রানের পুঁজি এতটাই কম ছিল যে সিংহলিদের রক্তচাপ বাড়ালেও ম্যাচ জেতার মতো অবস্থায় কখনই ছিল না ভারত। আভিস্কা ফার্নান্দো (৭৬) ও ভানুকা রাজাপক্ষের (৬৫) জোড়া অর্ধশতরানে ভর করে রান তাড়া করার শুরুতেই ম্যাচের দখল নিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। উল্লেখযোগ্যভাবে একদিনের আন্তর্জাতিকে ৯ বছর পর ভারতকে কোনও ম্যাচে হারাল শ্রীলঙ্কা। শেষবার ভারত শ্রীলঙ্কার কাচে ২০১২ সালের জুলাই মাসে হেরেছিল ওডিআইতে।

সিরিজের শেষ নিয়মরক্ষার ম্যাচে সঞ্জু স্যামসন, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গৌতম, চেতন সাকারিয়া ও নীতিশ রানা, পাঁচজনকে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ভারতের জার্সিতে অভিষেকের সুযোগ দেওয়া হয়েছিল। অধিনায়ক শিখর ধবন (১৩) ব্যর্থ হলেও পৃথ্বী শার (৪৯) সঙ্গে শুরুটা ভালোই করেছিলেন সঞ্জু (৪৬)। কিন্তু ইনিংস টেনে নিয়ে যেতে পারেননি কেউই। ইনিংসের মাঝপথে সূর্যকুমার যাদব (৪০) ছাড়া খেলার গতিতে বৃষ্টির বিঘ্নের মতোই ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটে-বলে সংযোগে ক্রমাগত বিঘ্ন ঘটতে থাকে। শেষমেশ কমে দাঁড়ানো ৪৭ ওভারের ম্যাচের ৪৩.১ ওভারেই মাত্র ২২৫ রানে গুটিয়ে যায় ভারতের ব্যাটিং।

একেবারে অল্প পুঁজি নিয়ে ম্যাচ বার করার জন্য দরকার ছিল শুরুতেই শ্রীলঙ্কার ইনিংসে ক্রমাগত আঘাত হানার। তবে আভিস্কা ও ভানুকার পরিণত পার্টনারশিপ সেই রাস্তা খুঁজে নিতে দেয়নি ভারতীয় বোলারদের। তাদের ১০৯ রানের পার্টনারশিপে ভর করেই জয়ের তথা সম্মানরক্ষার মঞ্চ তৈরি করে ফেলে দ্বীপ রাষ্ট্রের ক্রিকেটাররা। যদিও তরুণ ভারতীয় ব্রিগেড হাল ছাড়েনি। শেষপর্বে রাহুল চাহার, চেতন সাকারিয়ারা একের পর এক উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ড্রেসিংরুমে রক্তচাপ বাড়িয়ে তুলেছিলেন। কিন্তু শেষপর্যন্ত সেই চাপ কাটিয়ে হোয়াইটহোয়াশের লজ্জা থেকে নিস্তার পায় শ্রীলঙ্কা।

 

সেরা শিরোনাম

India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ

ভিডিও

Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget