এক্সপ্লোর

IND vs WI: টি-টোয়েন্টি সিরিজের আগে ক্যাপ্টেন রোহিতের প্রশংসায় পঞ্চমুখ মহম্মদ শামি

IND vs WI: এবার ভারতীয় ক্রিকেট দলের পূর্ণাঙ্গ সময়ের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে নামবেন রোহিত শর্মা (rohit sharma)। আইপিএলের (ipl) সবচেয়ে সফল অধিনায়ক। 

কলকাতা: অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে জিতেছেন। এবার ভারতীয় ক্রিকেট দলের পূর্ণাঙ্গ সময়ের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে নামবেন রোহিত শর্মা। আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক। ৫ বার তাঁর নেতৃত্বে আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। দেশের হয়ে নিধাহাস ট্রফি জিতেছেন রোহিত। এবার ক্যাপ্টেন রোহিতের প্রশংসায় পঞ্চমুখ হলেন মহম্মদ শামি। হিটম্যানকে সাপাের্টিভ ক্যাপ্টেন বললেন এই তারকা পেসার। চলতি সিরিজে বিশ্রামে রয়েছেন শামি। এক সাক্ষাৎকারে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা শামি বলেন, ''রোহিত নিঃসন্দেহে দুর্দান্ত অধিনায়ক। অনেকবার আইপিএল জিতেছে ও। এছাড়াও আমি বলব দুর্দান্ত সাপোর্টিভ রোহিত। সবসময় পাশে পেয়েছি ওকে আমি। অনেক দিন ধরেই আমরা একসঙ্গে খেলছি।''

আসন্ন আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলতে দেখা যাবে শামিকে। ৬ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে নিয়েছে হার্দিক পাণ্ড্যর দল। শামি জানান, ''নতুন দলের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। নিজের ১০০ শতাংশ দিতে চাই আমি মাঠে। তরুণ প্লেয়ারদের সঙ্গে সবসময় আমি খোলামেলা মেশার চেষ্টা করি। কারণ তাঁরা যাতে আমার সঙ্গে সহজভাবে মিশতে পারে। এখন যেই তরুণরা উঠে আসছে, প্রত্যেকেই দুর্দান্ত পারফর্ম করছে। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল।''

এদিকে, কে এল রাহুল, অক্ষর পটেলের পর  টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দরও। ওয়ান ডে সিরিজেই চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছিলেন এই তামিল অফস্পিনার। কিন্তু ফের একবার চোট পেয়ে ছিটকে গেলেন জাতীয় দল থেকে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ফের সুন্দর। যার জন্য এবার টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে যে কলকাতা ছেড়ে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন। আগামীকাল তাঁকে এনসিএ ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। এদিকে, ওয়াশিংটন সুন্দরের বদলি হিসেবে দলে ঢুকে গিয়েছেন কুলদীপ যাদব।

চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের সীমিত ওভারের দলের সহ-অধিনায়ক কে এল রাহুল ও বাঁ হাতি অল-রাউন্ডার অক্ষর পটেল। তাঁদের বদলে দলে এসেছেন রুতুরাজ গায়কোয়াড় ও দীপক হুডা।

আজ আমদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় একদিনের ম্যাচ চলছে। আজই এই সিরিজের শেষ ম্যাচ। এরপর দু’দল চলে আসবে কলকাতায়। টি-২০ সিরিজের তিনটি ম্যাচই হবে ইডেন গার্ডেন্সে। ১৬ ফেব্রুয়ারি টি-২০ সিরিজের প্রথম ম্যাচ।

 

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget