এক্সপ্লোর

IND vs WI, 1st ODI: 'অনুভূতিটা জয়ের মতোই', হেরেও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের এমন বক্তব্যের কারণ কী?

IND vs WI, 1st ODI: বড় রান তাড়া করতে নেমেও ওয়েস্ট ইন্ডিজ একেবারে শেষ পর্যন্ত কিন্তু হাল ছাড়েনি। তবে শেফার্ড, আকিল হোসেনের লড়াই সত্ত্বেও শেষমেশ ৩০৫ রানেই থামতে হয় উইন্ডিজকে।

পোর্ট অফ স্পেন: শুক্রবার (২২ জুলাই) ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভাল সাক্ষী হয়ে থাকল এক হাড্ডাহাড্ডি ম্যাচের। এদিন ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI 1st ODI)। একেবারে শেষ ওভারের শেষ বল পর্যন্ত এই ম্যাচে তিনটি ফলাফলই সম্ভব। তবে শেষমেশ তিন রানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।

শেষ অবধি লড়াই

টসে হেরে প্রথমে ব্যাট করে শিখর ধবনসহ ভারতের তিন টপ অর্ডার ব্যাটারের অর্ধশতরানে ভর করে টিম ইন্ডিয়া নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ৩০৮ রান তোলে। বড় রান তাড়া করতে নেমেও ওয়েস্ট ইন্ডিজ (West Indies Cricket Team) একেবারে শেষ পর্যন্ত কিন্তু হাল ছাড়েনি। তবে শেফার্ড, আকিল হোসেনের লড়াই সত্ত্বেও শেষমেশ ৩০৫ রানেই থামতে হয় উইন্ডিজকে। ম্যাচ হেরেও উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানের (Nicholas Pooran) দাবি, ম্যাচ শেষে অনুভূতিটা কিন্তু অনেকটা জয়ের মতো।

হেরেও জয়ের অনুভূতি

পুরান জানান, 'অনুভূতিটা অনেকটা জয়ের মতোই। আমরা ৫০ ওভার ব্যাট করেছি, লড়াই করেছি। আশা করছি পরেরবার আরও ভাল করতে পারব। বোলারদের প্রশংসা না করলেই নয়। ভাল পিচে ওরা পরিকল্পনামতো প্রতিপক্ষকে ৩১৫ রানের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। পরাজয় মেনে নেওয়া সবসময়ই কঠিন, তবে এটা বাকিদের থেকে সামান্য ভিন্ন। আমাদের একে অপরের উপর ভরসা করে এগিয়ে যেতে হবে। চ্যালেঞ্জ তো আসবেই, তবে আমার মতে আমরা ঠিক দিকেই এগোচ্ছি।'

কাল, রবিবার (২৩ জুলাই) ফের একবার একই মাঠে ভারতের মুখোমুখি হবেন পুরানরা। সিরিজে টিকে থাকতে কালকের ম্যাচ জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। তবে এই মাঠে ভারত এই নিয়ে গত ১৫ বছরে টানা ১২টি ম্যাচ জিতেছে। অপরদিকে, কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড একেবারেই ভাল নয়। সুতরাং, ওয়েস্ট ইন্ডিজের লড়াইটা শুধু ভারতের বিরুদ্ধে সিরিজে টিকে থাকার নয়, লড়াইট ইতিহাস বদলানোরও।

আরও পড়ুন: ম্যাচ জিতলেও সেঞ্চুরি মিসের হতাশা যাচ্ছে না গব্বরের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget