এক্সপ্লোর

IND vs ENG: ২১'এর মত কামব্যাক চাইছে ভারত, টানা দ্বিতীয় টেস্ট জয়ের লক্ষ্যে আজ নামছে ইংল্যান্ড

IND vs ENG, 2nd Test: সেবার প্রথম টেস্টে হেরে সিরিজে কামব্যাক করেছিল ভারত। চলতি সিরিজে এবার তাই একুশের মতই কামব্যাক করতে মরিয়া দ্রাবিড়ের ছেলেরা।  প্রথম ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড।

বিশাখাপত্তনম: প্রথম টেস্টে হার। সিরিজে পিছিয়ে যাওয়া। কে এল রাহুল, রবীন্দ্র জাডেজার চোট। কোনও কিছুই ভারতের (Indian Cricket Team) পক্ষে যায়নি হায়দরাবাদ টেস্টে। চাপে থেকেই আজ দ্বিতীয় টেস্টে নামতে চলেছে রোহিত বাহিনী। বিশাখাপত্তনমে এই টেস্ট ম্যাচ আয়োজিত হতে চলেছে। এর আগে ২০২১ সালেও এমন পরিস্থিতির মুখে পড়েছিল ভারত। সেবার প্রথম টেস্টে হেরে সিরিজে কামব্যাক করেছিল ভারত। চলতি সিরিজে এবার তাই একুশের মতই কামব্যাক করতে মরিয়া দ্রাবিড়ের ছেলেরা।  

বিরাট কোহলি আগেই প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। রাহুল, জাডেজাও ছিটকে গিয়েছে। ভারতীয় দলে রোহিত আর অশ্বিন ছাড়া সেভাবে অভিজ্ঞতার ডালি পূর্ণ, এমন প্লেয়ার নেই বললেই চলে। জাডেজার না থাকায় কুলদীপ যাদবকে দেখা যেতে পারে প্রথম একাদশে। অন্যদিকে ইংল্যান্ড তাঁদের একাদশ ঘোষণা করে দিয়েছে যথারীতি বৃহস্পতিবারই। মার্ক উডের বদলে দলে ফিরেছেন জেমস অ্যান্ডারসন। অন্যদিকে জ্যাক লিচ হাঁটুটে চোট পেয়ে ছিটকে যাওয়ায় শোয়েব বসির ঢুকে গিয়েছেন দলে। আরো ২ স্পিনার রেহান আহমেদ ও প্রথম টেস্টের নায়ক টম হার্টলি রয়েইছেন। জো রুটকেও দেখা যাবে বল হাতে। 

রোহিত শর্মাও চাপে থাকবেন। এমনিতেই রোহিতের টেস্টে নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন মাইকেল ভনের মত প্রাক্তন ক্রিকেটারও। নিজে ব্যাটে আগের ম্যাচে রানও পাননি। ৩৭ ছুইছুই রোোহিতের কাছেও তাই নিজেকে প্রমাণ করার মঞ্চ।

পিচের পরিস্থিতি

বিশাখাপত্তনমের মাঠ প্রাথমিকভাবে ম্যাচের শুরুতে ব্যাটারদের স্বর্গরাজ্য। শুরুর দিকে ব্যাটারদের দাপট দেখা যাওয়াটাই তাই স্বাভাবিক। তবে সচরাচর ম্যাচ এগোলে স্পিনার এবং ফাস্ট বোলার, উভয়ই বিশাখাপত্তনমের মাঠে সহায়তা পেয়ে থাকেন। মাঠে এখনও পর্যন্ত দুইটি টেস্টই আয়োজিত হয়েছে। উভয় টেস্টেই প্রথমে ব্যাট করা দল দয় পেয়েছে। শুরুতেই ব্যাটিং সহায়ক পিচের লাভ তুলতে অধিনায়করা সচরাচর টস জিতলে এখানে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়ে থাকেন।

ভারতীয় দলের এই স্টেডিয়ামে রেকর্ডও দুরন্ত। উভয় টেস্টেই টিম ইন্ডিয়া জয় পেয়েছে। গত টেস্টে উভয় ইনিংসে রোহিত শর্মার শতরানে ভর করে ভারত দক্ষিণ আফ্রিকাকে ২০৩ রানের সুবিশাল ব্যবধানে পরাজিত করেছিল। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ২৪৬ রানের ব্যবধানে জয় পায়। এবারও কি টিম ইন্ডিয়া বড় ব্যবধানে জয় পাবে, সেটাই দেখার অপেক্ষায় সকলে। 

সেরা শিরোনাম

IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget