এক্সপ্লোর

অজিদের ঘরের মাঠে বিরাট বাহিনীর ঐতিহাসিক জয়, অ্যাডিলেড টেস্ট ৩১ রানে জিতে সিরিজ শুরু করল ভারত

নয়াদিল্লি:  সিংহের গুহায় ঢুকে সিংহ শিকার। অবশেষে ৭০ বছরের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টেস্ট জিতে সিরিজ শুরু করল বিরাট কোহলি বাহিনী। ৩১ রানে আজ অ্যাডিলেড টেস্ট জিতে নিল টিম ইন্ডিয়া। এই প্রথম বিদেশের মাটিতে টেস্ট সিরিজ ভারত তাদের প্রথম ম্যাচ জিতল। এই জয়ের সঙ্গে ৪ টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল বিরাটের দল। দ্বিতীয় ইনিংসে ৩২৩ রান তাড়া করতে নেমে চূড়ান্ত দিনে ১১৯.৫ ওভারে অস্ট্রেলিয়া ২৯১ রানে অল আউট হয়ে যায়। ২০০৩-এ রাহুল দ্রাবিড়ের ব্যাটে ভর করে অ্যাডিলেডে প্রথম জয় পায় ভারত। তার ১৫ বছর পর এল আজকের সাফল্য। আজ পঞ্চম দিনের খেলা অস্ট্রেলিয়া শুরু করে ১০৪ রানে, হাতে ৬ উইকেট। টার্গেট ছিল আরও ২১৯ রান।  কিন্তু শন মার্শ ও ট্রাভিস হেডের জুটি টেকে মাত্র ৭.৪ ওভার, ১৪ রানে ইশান্ত শর্মার বলে আজিঙ্ক্য রাহানেকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান হেড। ব্যাট করতে নামেন টাইম পাইনে, তাঁর সঙ্গে জুটি বেঁধে ১৪৬ বলে মার্শ করে ফেলেন তাঁর দশম টেস্ট পঞ্চাশ। তিনি যখন ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছেন, তখনই ভারতীয় খেলোয়াড়দের মুখে হাসি এনে দেন যশপ্রীত বুমরাহ। ড্রিঙ্কস বিরতির পর ৭৩তম ওভারে ব্যাটের কানায় বল লাগিয়ে উইকেট কিপার ঋষভ পন্থের হাতে ধরা পড়েন মার্শ। কিন্তু তখনও লড়াই চালিয়ে যাচ্ছিলেন পাইনে ও প্যাট কামিন্স। মধ্যাহ্নভোজ পর্যন্ত তাঁরা অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যান ১৮৬ রানে, হাতে তখনও ৪ উইকেট, জয়ের জন্য লাগবে ১৩৭ রান। কিন্তু বিরতির পর বুমরাহের বলে ৪১ রানে আউট হয়ে যান পাইনে। মিশেল স্টার্ক ব্যাট করতে  নেমে করেন ২৮ রান। তাঁকে আউট করে দেন মহম্মদ সামি, নিজের তৃতীয় উইকেটটি তুলে নেন তিনি। ক্যাচ নেন ঋষভ পন্থ, ১ টেস্টে ১১টি ক্যাচ ধরে তিনি ছুঁলেন জ্যাক রাসেল ও এ বি ডি ভিলিয়ার্সের বিশ্বরেকর্ড। সামি ছাড়াও বুমরাহ ও অশ্বিন ৩টি করে উইকেট পেয়েছেন। এর আগে চেতেশ্বর পূজারার শতরানে ভর করে প্রথম ইনিংসে ২৫০ রান করে ভারত। জবাবে অস্ট্রেলিয়া ২৩৫ রানে অল আউট হয়ে যায়। ১৫ রানে এগিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া করে ৩০৭ রান, আয়োজক দলের সামনে জয়ের জন্য ৩২৩ রানের লক্ষ্যমাত্রা রাখে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
Sourav Ganguly: প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget