এক্সপ্লোর

রায়না-ধোনির অর্ধশতরান, চাহলের ৬ উইকেটে ভর করে টি-২০ সিরিজ দখল ভারতের

বেঙ্গালুরু: ব্যাটিং বিক্রমের দৌলতে তৃতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে ৭৫ রানে হারিয়ে তিনম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল ভারত। বুধবারের চিন্নাস্বামীতে টিম ইন্ডিয়ার ব্যাটিং দাপটে উড়ে গেল ইওন মর্গ্যানের ইংল্যান্ড৷ টসে জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠান মর্গ্যান৷ কোহালি-রাহুল অল্প রানে ফেরার পর ধোনি-রায়নার ব্যাটে শুরু সংহারপর্ব৷ দু’জনেই হাফ সেঞ্চুরি করেন৷ রায়নার ব্যাটে আসে ৬৩ (৪৫ বল)৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি চার ও ২টি ছয়।

Yuvi-Dhoni রায়না ফেরার পর বিস্ফোরক মেজাজে শুরু করেছিলেন যুবরাজ সিংহ। ক্রিস জর্ডানের একটি ওভারে তিনি ৩টি ছয় এবং ১টি চার হাঁকান। ঠিক যখন তিনি স্টুয়ার্ট ব্রডকে সংহারের ছবি মনে করাচ্ছিলেন, তখনই ঘটে ছন্দপতন। ১০ বলে ২৭ করে ফিরে যান তিনি। যেখানে যুবি থামেন, সেখান থেকে ব্যাটন তুলে নেন মহেন্দ্র সিংহ ধোনি। ৩৬ বলে করেন ৫৬৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি চার ও ২টি ছক্কায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ২০২ তোলে টিম ইন্ডিয়া৷

Raina জবাবে ব্যাট করতে নেমে চাহলের স্পিনের ফাঁদে আটকে যায় ইংল্যান্ড৷ জবাবে ব্যাট করতে নেমে রয় শুরুটা ভাল করলেও শূন্য রানে চাহল ফেরান বিলিংসকে৷ রুট ও রয় ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেও ৩২ রানে ফেরেন রয়৷ জো রুট করেন লড়াকু ৪২ রান৷ ৪০ রান করে ফেরেন অধিনায়ক ইয়ন মর্গ্যান৷ কিন্তু, শেষ পর্যন্ত চাপের মুখে ভেঙে পড়ে ইংলিশ ইনিংস৷ মাত্র ১৬.৩ ওভারে ১২৭ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ব্যাটিং। ৬ উইকেট নিয়ে ইংরেজ ব্যাটিংয়ের মেরুদণ্ড একাই ভেঙে দেন যযুবেন্দ্র চাহল। ৪ ওভার বল করে মাত্র ২৫ রান খরচ করে তিনি ৬ জন ব্যাটসম্যানকে ফেরত পাঠান। ৩ উইকেট নেন জশপ্রীত বুমরাহ। একটি উইকেট দখল করেন অমিত মিশ্র। ম্যাচের সেরা চাহল।

এই জয়ের ফলে তিনম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল কোহলি বাহিনী। এর আগে কানপুরে  প্রথম ম্যাচে হারের পর নাগপুরে গত ম্যাচে ৫ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত। গত ১৫ মাস ঘরের মাঠে কোনও সিরিজ হারেনি ভারত। সেই ধারাই অক্ষুণ্ণ রইল।

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget