এক্সপ্লোর

পেনাল্টি শ্যুটআউটে জয়, ফাইনালে শ্রীজেশরা, প্রতিপক্ষ পাকিস্তান

কুয়ান্তান (মালয়েশিয়া): দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চতুর্থ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে পৌঁছে গেল ভারত। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ২-২ থাকার পর পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জয় পেয়েছে ভারত। আগামীকাল ফাইনাল ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনালে আয়োজক দেশ মালয়েশিয়াকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। ফলে উত্তেজক ফাইনালের অপেক্ষায় দু দেশের ক্রীড়াপ্রেমীরা। এদিন খেলার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। প্রথম কোয়ার্টারের একেবারে শেষমুহূর্তে প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন তলবিন্দর সিংহ। রিভার্স ফ্লিকে তিনি অসাধারণ গোল করেন। তবে এই গোলটির পরেই সাময়িকভাবে খেলা থেকে হারিয়ে যায় ভারতীয় দল। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল করে সমতা ফেরান সিও ইনউ। হাফটাইমে খেলার ফল ছিল ১-১। তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরে ভারত। এই সময়ে বেশ কয়েকটি সুযোগ পান রুপিন্দররা। কিন্তু তাঁরা গোল করতে ব্যর্থ হন। চতুর্থ কোয়ার্টারে বৃষ্টির মধ্যে খেলার ছন্দ কিছুটা নষ্ট হয়। এরই মধ্যে চাপ বাড়াতে থাকে দক্ষিণ কোরিয়া। ভারতের অধিনায়ক তথা গোলকিপার শ্রীজেশ কয়েকবার দলের পতন রোধ করেন। কিন্তু ৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন জিহুন ইয়্যাং। দু মিনিট পরেই অবশ্য রমনদীপ সিংহর গোলে সমতা ফেরায় ভারত। শ্যুটআউটে দু দলই প্রথম চারটি ক্ষেত্রে গোল করে। এরপর পঞ্চম গোল করে ভারত এগিয়ে যায়। দক্ষিণ কোরিয়ার শেষ শট রুখে ভারতকে ফাইনালে নিয়ে যান অধিনায়ক শ্রীজেশ। অথচ গোড়ালির চোটের জন্য তিনি এই ম্যাচে খেলবেন কি না সে বিষয়ে নিশ্চয়তা ছিল না। শেষপর্যন্ত শ্রীজেশ খেললেন এবং জয়ের নায়ক বনে গেলেন। অধিনায়কের অসাধারণ ফর্মের জন্যই ফাইনালেও এগিয়ে থেকেই খেলতে নামবে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

India Vs Brazil: ৩রা অক্টোরব যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে ভারত-ব্রাজিল
Birbhum News: ২ বছর আগে টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে বসেছিল চাঁদের হাট
Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget