এক্সপ্লোর

পঞ্চম এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টে গোল খেয়ে শোধ করে পাকিস্তানকে ৩-১ ফলে হারাল ভারত

মাস্কাট: গোল খেয়ে শোধ করে জয়। পঞ্চম এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে টানা ১১ টি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অপরাজিত থাকার ধারা বজায় রাখল ভারতীয় হকি দল। অধিনায়ক মনপ্রীত সিংহ, ফরোয়ার্ড মনদীপ সিংহ ও দিলপ্রীত সিংহের গোলে জয় পায় ভারত। মনপ্রীতের দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে ‘ম্যান অব দি ম্যাচ’ সম্মান এনে দিয়েছে। গতকালের ম্যাচের শুরুতেই পেনাল্টি কর্নার থেকে গোল করে পাকিস্তানকে এগিয়ে দিয়েছিলেন মহম্মদ ইরফান জুনিয়র। এই গোল অ্যাডভান্টেজ দেয় বিশ্ব ক্রমতালিকায় ১৩ নম্বরে থাকা পাকিস্তানকে। ভারতের স্থান পঞ্চম। গোল হজম করে কিছুটা ধাক্কা খায় তারা। ভাল ছন্দে ছিলেন পাক খেলোয়াড়রা। কিন্তু ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিতে থাকেন ভারতীয়রা। ডান ও বাম দিক দিয়ে বিরামহীন দৌড়, বল দখলে রেখে পাক ডিফেন্সকে ভেঙে দেওয়ার লাগাতার চেষ্টায় শেষ পর্যন্ত সাফল্য আসে। চাপ বজায় রেখে বেশ কয়েকটি পেনাল্টি আদায় করে ভারত। কিন্তু তাতে গোল আসেনি। অবশেষে এল মনপ্রীতের হাত ধরে। ২৪ মিনিটে একেবারে নিজের মুন্সিয়ানায় গোল পান তিনি। তিন ডিফেন্ডারকে টপকে তিনি সোজা গোলে বল ঢুকিয়ে দেন। এরপর গোল করে ভারতকে এগিয়ে দেন মনদীপ। পাক ডিফেন্সকে বোকা বানিয়ে তাদের গোলরক্ষক ইমরান ভাটকে হতচকিত করে গোলে ঢুকে যায় তাঁর শট। ৪২-তম মিনিটে দিলপ্রীত ভারতের তৃতীয় ও নিজের চতুর্থ গোলটি করে পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। ম্যাচ যখন শেষের দিকে গড়াচ্ছে, সেসময় পাকিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তেড়েফুঁড়ে ওঠে। তবে শ্রীজেশের বদলি হিসাবে নামা গোলকিপার কৃষ্ণ বাহাদুর পাঠক অনুমান শক্তির জোরে তাদের আক্রমণ রুখে দেন। এরপরও মনদীপ, দিলপ্রীত লিড বাড়ানোর সুযোগ পেয়েছিলেন, কিন্তু তাকে গোলে পরিণত করতে পারেননি। রবিবার বিকালে ভারত মুখোমুখি হবে জাপানের।

সেরা শিরোনাম

Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget