এক্সপ্লোর

ধবনের ঝোড়ো ৭২, ভূবনেশ্বরের ৫ উইকেট, প্রথম টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৮ রানে হারাল ভারত

জোহানেসবার্গ:একদিনের সিরিজে ঐতিহাসিক জয় পাওয়ার পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজও জয় দিয়ে শুরু করল ভারত।

রবিবার, প্রথম ম্যাচে প্রোটিয়াদের ২৮ রানে হারিয়ে দিল মেন ইন ব্লু-রা। প্রথম ব্যাটিং করে এদিন ২০৩ রান তোলে বিরাট-বাহিনী। জবাবে, ১৭৫ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার লড়াই।  ভারতের এই জয়ে বড় অবদান রাখেন ওপেনার শিখর ধবন এবং পেস বোলার ভূবনেশ্বর কুমার।

এদিন রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করলেও, ইনিংসের মাঝামাঝি থেকে ধস শুরু হয়। একটা সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ১২৯ রান ছিল। সেখান থেকে ১৭৫ রানেই গুটিয়ে যায় তারা। একমাত্র ওপেনার হেন্ডরিক্স (৫০ বলে ৭০) ছাড়া কেউই ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

পরের দিকে বেহারদিন (২৭ বলে ৩৯) কিছুটা চেষ্টা করলেও, তা যথেষ্ট ছিল না।  অন্যদিকে, ভারতের হয়ে দুরন্ত বোলিং করলেন ভূবনেশ্বর কুমার। এদিন মাত্র ২৪ রানের বিনিময়ে বিপক্ষের পাঁচ উইকেট তুলে নেন তিনি। একটি করে উইকেট পান জয়দেব উনাদকট, হার্দিক পাণ্ড্য ও যুযবেন্দ্র চহাল।

এর আগে, টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান প্রোটিয়া অধিনায়ক জাঁ পল ডুমিনি। এদিন ভারতের হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ওপেনার ধবন। ৩৯ বলে ১০টি বাউন্ডারি ও দু’টি ছক্কার সাহায্যে ৭২ রান করলেন শিখর ধবন। আর কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। রোহিত শর্মা (৯ বলে ২১) ও বিরাট কোহলি (২৬) শুরুটা ভাল করেও, বড় রান করতে ব্যর্থ হন। মণীশ পাণ্ডে ২৯ রানে অপরাজিত থাকেন। দীর্ঘদিন পরে দলে ফেরা সুরেশ রায়না ৭ বলে ১৫ রান করেন।

একদিনের সিরিজ সহজেই জেতার পর টি-২০ সিরিজের শুরুটাও ভারতীয় দল ভালভাবেই করল। আজ ভারতীয় দলে বেশ কয়েকটি বদল হয়েছে। অভিজ্ঞ বাঁ হাতি ব্যাটসম্যান রায়না দীর্ঘদিন পরে দলে ফিরেছেন। মণীশ, জয়দেব উনাদকাট, ভুবনেশ্বর কুমারও দলে ফিরেছেন। ষষ্ঠ একদিনের ম্যাচে আঙুলে চোট পাওয়ায় এই ম্যাচে খেলছেন না কুলদীপ যাদব।

ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি (অধিনায়ক), সুরেশ রায়না, মণীশ পাণ্ডে, হার্দিক পাণ্ড্য, মহেন্দ্র সিংহ ধোনি, ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, যুজবেন্দ্র চাহল ও জসপ্রীত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা দল- জে জে স্মুটস, রিজা হেনড্রিকস, জিঁ পল ডুমিনি (অধিনায়ক), ডেভিড মিলার, ফারহান বেহারদিন, হেইনরিখ ক্লাসেন, ক্রিস মরিস, অ্যান্ডিল ফেলুকওয়ায়ো, ডেন প্যাটারসন, জুনিয়র ডালা ও তাবরিজ শামসি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget