এক্সপ্লোর

চতুর্থ একদিনের ম্যাচে ১৬৮ রানে জয় ভারতের

কলম্বো: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ৩০০-তম একদিনের আন্তর্জাতিক ম্যাচটা স্মরণীয় হয়ে থাকল। শ্রীলঙ্কাকে ১৬৮ রানে হারিয়ে সিরিজে ৪-০ এগিয়ে গেল ভারত। এই সিরিজে আর একটাই ম্যাচ বাকি। টেস্টের পর একদিনের সিরিজেও শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ দিকে এগিয়ে চলেছে বিরাট কোহলির দল। এই জয়ে ধোনিরও অবদান থাকল। সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। ফলে চতুর্থ ম্যাচের কোনও গুরুত্ব ছিল না। এই ম্যাচে টসে জিতে ব্যাটিংযের সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতেই ফিরে যান শিখর ধবন (৪)। তারপর শুরু হয় অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মার দাপট। অসাধারণ শতরান করলেন ভারতের। তিনি ৯৬ বলে ১৩১ রান করে আউট হন। এটা একদিনের ক্রিকেটে বিরাটের ২৯-তম শতরান। শ্রীলঙ্কার এই ম্যাচের অধিনায়ক লসিথ মালিঙ্গার বলে আউট হন বিরাট। তিনি একদিনের ক্রিকেটে মালিঙ্গার ৩০০-তম শিকার। অধিনায়কের সঙ্গে পাল্লা দিয়ে দুরন্ত শতরান করেন রোহিতও। তিনি ৮৬ বলে শতরান করেন। একদিনের ক্রিকেটে এটা রোহিতের ১৩-তম শতরান। ১০৪ রান করে আউট হন রোহিত। হার্দিক পাণ্ড্য ১৯ রান করে আউট হন। পরপর দু বলে এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। লোকেশ রাহুল (৭) দ্রুত ফিরে যান। তাঁকে আউট করেন শ্রীলঙ্কার নয়া তারকা স্পিনার আকিলা ধনঞ্জয়। এরপর ধোনি ৪২ বলে ৪৯ রানের ঝকঝকে ইনিংস খেলে অপরাজিত থাকেন। শেষদিকে তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করেন মণীশ পাণ্ডে। এই তরুণ ক্রিকেটার ৪২ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। তাঁদের দাপটে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ৩৭৫ রান।  জবাবে ৪২.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন ম্যাথিউজ। জসপ্রীত বুমরাহ, হার্দিক ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget